Calcom Vision Limited (CVL) is inviting applications for engagement of Apprentices.
Post: Diploma Apprentice
Total Vacancy: 210. Mechanical Diploma – 10, Electrical Engineering/EEE Diploma – 50, Electronics & Communication Engineering – 100, Electronics & Instrumentation Engineering – 50.
Eligibility: Candidate must have obtained their Diploma in relevant Engineering streams during 2020/2021 or 2021/2022.
Age Limit: As per Apprenticeship rules.
Training Period: 1 Year
Stipend: Rs. 11,000
Last Date of Online Application: 20/10/2022.
…………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা ক্যালকম ভিশন লিমিটেড ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ২১০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ অক্টোবর, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২০/২০২১ বা ২০২১/২০২২ শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি শাখায় ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ বয়স: অ্যাপ্রেন্টিসশিপ রুল অনুযায়ী বয়সসীমা নির্ধারিত হবে৷
শাখা অনুযায়ী শূন্যপদ: (১) মেকানিক্যাল ডিপ্লোমা – ১০, (২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইইই ডিপ্লোমা – ৫০, (৩) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং – ১০০, (৪) ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – ৫০৷ অ্যাপ্রেন্টিসশিপ রুল অনুযায়ী তপশিলি সম্প্রদায়, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য পদ সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: এক বছরের ট্রেনিং পিরিয়ডে প্রার্থীরা প্রতি মাসে ১১,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি: www.mhrdnats.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন করে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.mhrdnats.gov.in
Official Notification: Click Here





