Advertisement No. 2/2020-21
Direct Recruitment to the post of Officer Grade B (Manager) and Officer Grade A (Assistant Manager) in NPS Trust.
Post :Grade A (Assistant Manager), Grade B (Manager).
Eligibility : (A) Grade A (Assistant Manager) : Master’s Degree in any discipline, Bachelor’s Degree in Law, Bachelor’s Degree in Engineering from a recognized university, CA, CFA, CS, CWA.
(B)Grade B (Manager) : (i) General : (a) Qualification : Master’s Degree in any discipline, Bachelor’s Degree in Law, Bachelor’s Degree in Engineering from a recognized university, CA, CFA, CS, CWA. (b)
Desirable Experience : Desirable experience of minimum 3 years of post-qualification experience in officer cadre in dealing with the problems relating to pension / financial sectors, special knowledge/ experience in law, investigation, finance, economics, Accountancy, Administration or any other discipline considered useful to the Trust. (ii)Information Technology : (a) Qualification : Bachelor’s Degree in Engineering (Electrical/Electronics/Electronics and communication/Information Technology/ Computer Science)/ Masters in Computers Application/ Bachelor’s Degree in any discipline with post graduate qualification (minimum 2 years duration) in Computers/Information Technology. (b) Desirable Experience :Desirable experience of minimum 3 years of post-qualification experience in relevant field.
Age : (As on 30.11.2020) : (i) Grade A (Assistant Manager) : 18 to 30 year.
(ii) Grade B (Manager) : 18 to 30 year.
Total Vacancy : 14
(i) Grade A (Assistant Manager) : 9 (U.R-6, S.C-1, OBC-2).
(ii) Grade B (Manager) : (a) General : 3 (U.R-3, OBC-1),
(b) Information Technology : 1 (U.R).
Salary : (i) Grade A (Assistant Manager) : Rs.28150- 55600.
(ii) Grade B (Manager) :Rs.35150-62400.
Online application closing date : 29 January, 2021.
Website: www.npstrust.org.in
………………………………………………………………………………………………………….
ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট ‘অফিসার গ্রেড এ’ ও ‘অফিসার গ্রেড বি’ পদে ১৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স : ৩০ নভেম্বর, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৯ জানুয়ারি, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অফিসার গ্রেড এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), জেনারেল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ বা আইনে গ্র্যাজুয়েট বা বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ, সিএ, সিএফএ, সিএস, সিডব্লুএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ২৮,১৫০ টাকা থেকে ৫৫,৬০০ টাকা৷
(২) অফিসার গ্রেড বি ( ম্যানেজার): জেনারেল শাখা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি পাশ বা আইনে গ্র্যাজুয়েট বা বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ, সিএ, সিএফএ, সিএস, সিডব্লুএ পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,১৫০ টাকা থেকে ৬২,৪০০ টাকা৷ ইনফরমেশন টেকনোলজি শাখা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল / ইলেক্ট্রনিক্স / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্সে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ বা এমসিএ পাশ বা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজিতে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,১৫০ টাকা থেকে ৬২,৪০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.npstrust.org.in ওয়েবসাইটের “NPS TRUST – RECRUITMENT TO THE POSTS OF OFFICER GRADE B (MANAGER) and OFFICER GRADE A (ASSISTANT MANAGER)”অপশনে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো বা নীল কালিতে প্রার্থীর বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে),জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ সাদা কাগজে কালো কালিতে নিম্নলিখিত বক্তব্যটি ইংরেজিতে লিখে ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে- “I, (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. Further, this declaration has been written by me.”৷দরখাস্তের ফি ১,০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পূর্ব ভারতের লিখিত পরীক্ষার কেন্দ্রগুলি হল কলকাতা, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর, গুয়াহাটি৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification: Get Details





