Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

277 ENGINEERS AND OFFICERS IN GAIL / গেইল ইন্ডিয়ায় ২৭৭ ইঞ্জিনিয়ার ও অফিসার

ADVERTISEMENT NO. GAIL/OPEN/MISC/1/2023

GAIL (India) Limited invites online applications for the following posts.

Post: Chief Manager, Senior Engineer, Senior Officer, Officer.

Total vacancy: 227.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 2nd February, 2023 till 6 pm.

………………………

গেইল (ইন্ডিয়া) লিমিটেড চিফ ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার, অফিসার পদে ২৭৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২ ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১)  সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫  শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / প্রোডাকশন / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল / ম্যানুফ্যাকচারিং / মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৩ (জেনাঃ ২৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৩, ওবিসি এনসিএল ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(২) সিনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৮ (জেনাঃ ১৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(৩) সিনিয়র ইঞ্জিনিয়ার (ইনস্ট্রুমেন্টেশন), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(৪) সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল / পেট্রোকেমিক্যাল / কেমিক্যাল টেকনোলজি / পেট্রোকেমিক্যালটেকনো / কেমিক্যাল টেকনোলজি অ্যান্ড পলিমার সায়েন্স / কেমিক্যাল টেকনোলজি অ্যান্ড প্লাস্টিক টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(৫) সিনিয়র ইঞ্জিনিয়ার (রিনিউয়েবল এনার্জি), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(৬) সিনিয়র ইঞ্জিনিয়ার (গেইলটেল – টিসি / টিএম), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(৭) সিনিয়র ইঞ্জিনিয়ার (মেটালার্জি), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ মেটালার্জি / মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, ওবিসি এনসিএল ১)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(৮) চিফ ম্যানেজার (রিনিউয়েবল এনার্জি), ই ৫ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৯০,০০০ টাকা থেকে ২,৪০,০০০ টাকা৷

(৯) সিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি), ই ২ গ্রেড: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফায়ার / ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ১ বছরের ডিপ্লোমা পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(১০) সিনিয়র অফিসার (সি অ্যান্ড পি), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ কেমিক্যাল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / আইটি / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / মেটালার্জি / সিভিল / টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(১১) সিনিয়র অফিসার (মার্কেটিং), ই ২ গ্রেড: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ এবং মার্কেটিং / অয়েল অ্যান্ড গ্যাস / পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি / এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার / ইন্টারন্যাশনাল বিজনেসে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে৷  শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(১২) সিনিয়র অফিসার (এফ অ্যান্ড এ), ই ২ গ্রেড: সিএ / সিএমএ (আইসিডব্লুএ) পাশ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বি.কম পাশ ও ৬৫ শতাংশ নম্বরসহ ফিনান্সে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইকোনমিক্সে বি.এ অনার্স ও ৬৫ শতাংশ নম্বরসহ ফিনান্সে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ম্যাথমেটিক্সে বি.এ / বি.এসসি অনার্স ও ৬৫ শতাংশ নম্বরসহ ফিনান্সে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ স্ট্যাটিসটিক্সে বি.এ / বি.এসসি অনার্স ও ৬৫ শতাংশ নম্বরসহ ফিনান্সে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বি.ই / বি.টেক পাশ ও ৬৫ শতাংশ নম্বরসহ ফিনান্সে স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে৷  শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(১৩) সিনিয়র অফিসার (হিউম্যান রিসোর্সেস), ই ২ গ্রেড: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ ও ৬৫ শতাংশ নম্বরসহ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে  স্পেশালাইজেশনসহ ২ বছরের এমবিএ পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ ও ৬৫ শতাংশ নম্বরসহ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্পেশালাইজেশনসহ ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৪ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

(১৪) অফিসার (সিকিউরিটি), ই ১ গ্রেড: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সিএপিএফে ইন্সপেক্টর পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ২ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷

উল্লিখত সব পদের বেলায় তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ নম্বরের ছাড় পাবেন৷ ওবিসি এনসিএল প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://gailonline.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ২৫০ কেবি সাইজের মধ্যে জেপিজি / জেপিইজি / পিএনজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷  অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://gailonline.com

Get details: Click Here

 

 

Share it :