Advt. No. 27/1/Recruitment/Jr.Clerk/P- 80
Online Applications in the prescribed format are invited from eligible candidates for direct recruitment to the post of “Jr. Clerk”
Post: Junior Clerk
Total vacancy: 7 (UR: 4, ST: 1, OBC: 1, EWS: 1)
Eligibility: Graduation in any stream and possess the Government Commercial Certificate or Computer Typing Certificate with a speed of not less than 40 words per minute in English Typewriting or 30 wpm in Hindi Typewriting.
Age: 21 to 30 years (as on 07/02/2023).
Pay Scale: 19,900/- to 63,200/-.
Last Date of Online Application: 7th February, 2023.
……………………
কিরকি ক্যান্টনমেন্ট বোর্ডে ‘জুনিয়র ক্লার্ক’ পদে ৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ৭ ফেব্রুয়ারি, ২০২৩ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://kirkee.cantt.gov.in ওয়েবসাইটের ONLINE APPLICATION FOR JR. CLERK RECRUITMENT অপশনে ক্লিক করে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা (তঃজাঃ, তঃউঃজাঃ, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী, মহিলা ও ট্রান্সজেন্ডার প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://kirkee.cantt.gov.in/recruitment/
Get details: Click Here





