Advertisement No. CC/01/2023
POWERGRID, CTUIL and DVC invite online applications for the following post through UGC NET December 2022. POWERGRID is carrying out recruitment on behalf of CTUIL and DVC.
Post: ASSISTANT OFFICER TRAINEE (HR) / MANAGEMENT TRAINEE (HR).
Total vacancy: 35. (POWERGRID: 27, CTUIL: 3, DVC: 5)
Eligibility: Two years full time Post Graduate Degree/ Diploma/ MBA in HR/ Personnel Management & Industrial Relations/ Social Work (with specialization in Personnel Management & Industrial Relations)/ HRM and Labour Relations/ Labour and Social Welfare from recognized University/Institute with not less than 60% marks. NET (December 2022) Paper and Subject Code: Labour Welfare/ Personnel Management/ Industrial Relations/ Labour & Social Welfare/ Human Resources Management (55).
Age: 28 years (as on 31/12/2022).
Pay Scale: company wise different.
Last Date of Online Application: 11th February to 5th March, 2023.
………………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং তার দুই সহযোগী সংস্থা সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি অফ ইন্ডিয়া লিমিটেড ও দামোদর ভ্যালি কর্পোরেশন ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনি’ ও ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে ৩৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ আগ্রহী প্রার্থীদের অবশ্যই ইউজিসি পরিচালিত নেট পরীক্ষা (ডিসেম্বর ২০২২) পরীক্ষা দিয়ে থাকতে হবে৷ ডিসেম্বর ২০২২ নেট পরীক্ষার জন্য অনলাইনে দরখাস্ত পূরণ চলছে ১৭ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত৷ পাওয়ারগ্রিডের জন্য দরখাস্ত করতে হবে অনলাইনে ১১ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ৫ মার্চ, ২০২৩ এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: এইচআর / পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / সোশ্যাল ওয়ার্ক (পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে স্পেশালাইজেশন সহ) / এইচআরএম অ্যান্ড লেবার রিলেশন ৫ লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়ে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) ২ বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ফাইনাল সেমেস্টার / বর্ষের ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন তবে চূড়ান্ত ফল ১৪ আগস্ট, ২০২৩ এর মধ্যে প্রকাশিত হতে হবে এবং নূন্যতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে৷ নেট পরীক্ষার বিষয় ও কোড – লেবার ওয়েলফেয়ার / পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার / হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কোড ৫৫৷
বয়স: ৩১ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷
সংস্থা অনুযায়ী শূন্যপদ: (১) পাওয়ারগ্রিড, এওটি (এইচআর), পোস্ট আইডি ২০৫: ২৭ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২), এর মধ্যে ২টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ (২) সিটিইউআইএল, এওটি (এইচআর), পোস্ট আইডি ২০৬: ৩ (অসংরক্ষিত)৷ (৩) ডিভিসি, এমটি (এইচআর), পোস্ট আইডি ২০৭: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ২), এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷
বেতনক্রম: পাওয়ারগ্রিড / সিটিইউআইএল: নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১ বছরের ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে ৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷ সফলভাবে ট্রেনিং শেষে ই২স্কেলে অফিসার পদে নিয়োগের পর বেতনক্রম হবে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷ ডিভিসি: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷ নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১ বছরের ট্রেনিং হবে৷
আবেদন করার পদ্ধতি: নেট পরীক্ষার দরখাস্ত করতে হবে অনলাইনে www.ugcnet.nta.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নেট পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাটেন্ডেন্স স্লিপ ও অ্যাডমিট কার্ড নিয়ে পাওয়ারগ্রিডের ওয়েবসাইটে আবেদন করতে হবে৷ অনলাইনে আবেদন করতে হবে www.powergrid.in ওয়েবসাইটে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুযায়ী দরখাস্তে নেট পরীক্ষার সঠিক রোল নম্বর দিতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে নেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন ও পার্সোনলা ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত দু’টি ওয়েবসাইট দেখুন৷
Official website: https://www.powergrid.in/
Get details: Click Here





