The West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL), a Government of West Bengal Enterprise, is inviting applications for engagement of Apprentices.
Post: Graduate Apprentice (Electrical), Technician Apprentice (Electrical).
Total Vacancy: 81
Graduate Apprentice (Electrical)- 15
Technician Apprentice (Electrical)- 66
Eligibility: Graduate / Diploma in relevant Engineering streams in 2020, 2021 & 2022.
Age Limit: Graduate Apprentice (Electrical)- 22years, Technician Apprentice (Electrical)- 18 years as on 01.01.2023.
Training Period: 1 Year
Stipend: Graduate Apprentice (Electrical)- Rs. 9000, Technician Apprentice (Electrical)- Rs. 8000
Last Date of Online Application: 31/01/2023
……………………….
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) পদে ৮১ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২৩ বিকেল ৪ টে-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২০, ২০২১, ২০২২ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৬ (জেনাঃ ৪০, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৩, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৫)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী হিসেবে ১৮ বছরের মধ্যে৷
(খ) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): এআইসিটিই স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২০, ২০২১, ২০২২ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী হিসেবে ২২ বছরের মধ্যে৷
উল্লিখিত পদগুলিতে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী আসন সংরক্ষিত রয়েছে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১২ মাসের ট্রেনিং পিরিয়ডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৯,০০০ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করার জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম NATS) পোর্টাল http://portal.mhrdnats.gov.in -এ নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নাম নথিভুক্ত করার পর নিজের ই-মেল আইডি থেকে অ্যাপ্রেন্টিস হিসেবে যুক্ত হওয়ার আবেদন করে এবং NATS Registration No., Name of Candidate, Mobile No., E-mail No. সঠিকভাবে লিখে মেল করতে হবে wbsetclapprentice2023@gmail.com আইডি-তে৷ সংরক্ষিত পদের প্রার্থীদের কাস্ট সার্টিফিকেট ই-মেলের সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.wbsetcl.in৷
Official Website: www.wbsetcl.in
Official Notification: Click Here





