Recruitment Notice No. SHFWS/2022/272
West Bengal Health & Family Welfare Samiti invites applications for the following posts.
Post: Accounts Manager (DMPU)/(CPMU)
Total Vacancy: 3
Eligibility: M.Com/ICWA/CA
Age limit: 21-40 years (as on 1st January, 2023)
Salary: Rs. 35,000
Application Fee: Rs. 100 (Rs. 50 for reserve category candidates)
Last Date of Online Application: 31/01/2023
………………………
পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ন্যাশনাল আর্বান হেলথ মিশনের অধীনে অ্যাকাউন্টস ম্যানেজার (ডিপিএমইউ)/(সিপিএমইউ) পদে ৩ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ জানুয়ারি, ২০২৩ সকাল ১১টা থেকে ৩১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে, এমকম / আইসিডব্লুএ (ইন্টার) / সিএ (ইন্টার) পাশ হতে হবে এবং ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম ও ট্যালি সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে৷ অ্যাকাউন্টিং সিস্টেমের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য ২৮ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে ৩০ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বর-সহ) ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার নলেজ টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে রাজ্যের যে কোনো মিউনিসিপ্যালিটি / মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনস্থ স্বাস্থ্যকেন্দ্রে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: Click Here





