Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1675 SECURITY ASSISTANTS & MTS IN INTELLIGENCE BURAEU / ইন্টেলিজেন্স ব্যুরোয় ১৬৭৫

Intelligence Bureau invites application for the following post.

Post: Security Assistant/Executive (SA/Exe) & Multi-Tasking Staff/General (MTS/Gen).

Total Vacancy: 1675

Eligibility: Matriculation

Pay scale: Post-wise different

Age Limit: 27 years for the Security Assistant and 18-25 years for the MTS as on 10/02/2023.

Application Fee: Gen/ OBC/ EWS: Rs. 500; SC/ST/ PwD/ Female: Rs. 50

Last Date of Receipt of Application: 10/02/2023

………………………

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) পদে ১৬৭৫ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে ও স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১০ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ পদের বেলায় ২৭ বছরের মধ্যে এবং মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) পদের বেলায় ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদ: (১) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ: মোট শূন্যপদ: ১৫২৫৷ (১) কলকাতা- ৮৫ (জেনাঃ ৩১, তঃজাঃ ১৯, তঃউঃজাঃ ৭, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ স্থানীয় ভাষা- বাংলা ও সিলেটী৷ (২) শিলিগুড়ি- ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ স্থানীয় ভাষা- বাংলা, নেপালি ও রাজবংশী৷ (৩) আগরতলা- ১১, (৪) আমেদাবাদ- ৩৭, (৫) আইজল- ১১, (৬) অমৃতসর- ৬২, (৭) বেঙ্গালুরু- ১০৮, (৮) ভুবনেশ্বর- ১১, (৯) চেন্নাই- ১০৮, (১০) দেরাদুন- ১১, (১১) দিল্লি / আইবি হেডকোয়ার্টারস- ২৬৬, (১২) ডিব্রুগড়- ৬, (১৩) গ্যাংটক- ১১, (১৪) গুয়াহাটি- ৪২, (১৫) হায়দরাবাদ- ৪৬, (১৬) ইম্ফল- ১৬, (১৭) ইটানগর- ২৯, (১৮) জয়পুর- ২৬, (১৯) ভোপাল- ৩৪, (২০) কোহিমা- ৯, (২১) লে- ১৪, (২২) লখনউ- ৪৭, (২৩) চণ্ডীগড়- ৩৩, (২৪) মীরাট- ১৯, (২৫) মুম্বাই- ১৭৭, (২৬) বিজয়ওয়াড়া- ৫, (২৭) পাটনা- ৪৪, (২৮) রায়পুর- ২০, (২৯) রাঁচি- ১৩, (৩০) শিলং- ২০, (৩১) সিমলা- ৮, (৩২) শ্রীনগর- ২২, (৩৩) ত্রিবান্দ্রাম- ১২৬, (৩৪) বারাণসী- ৩৯৷

(২) মাল্টি টাস্কিং স্টাফ/জেনারেল: মোট শূন্যপদ: ১৫০৷ (১) কলকাতা- ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ স্থানীয় ভাষা- বাংলা, সিলেটী৷ (২) শিলিগুড়ি- ১ (অসংরক্ষিত)৷ স্থানীয় ভাষা- বাংলা, নেপালি ও রাজবংশী৷ (৩) আগরতলা- ২, (৪) আমেদাবাদ- ৪, (৫) আইজল- ২, (৬) অমৃতসর- ২, (৭) বেঙ্গালুরু- ৩, (৮) ভুবনেশ্বর- ২, (৯) চণ্ডীগড়- ৩, (১০) চেন্নাই- ৫, (১১) দেরাদুন- ২, (১২) দিল্লি / আইবি হেডকোয়ার্টারস- ৫৩, (১৩) ডিব্রুগড়- ২, (১৪) গ্যাংটক- ২, (১৫) গুয়াহাটি- ৩, (১৬) হায়দরাবাদ- ২, (১৭) ইম্ফল- ২, (১৮) ইটানগর- ৩, (১৯) জয়পুর- ৪, (২০) জম্মু- ২, (২১) ভোপাল- ৪, (২২) কোহিমা- ৩, (২৩) কালিম্পং- ১, (২৪) লে- ২, (২৫) লখনউ- ৩, (২৬) মীরাট- ২, (২৭) মুম্বাই- ৫, (২৮) নাগপুর- ২, (২৯) বিজয়ওয়াড়া- ২, (৩০) পাটনা- ৩, (৩১) রায়পুর- ২, (৩২) রাঁচি- ২, (৩৩) শিলং- ২, (৩৪) সিমলা- ২, (৩৫) শ্রীনগর- ৩, (৩৬) ত্রিবান্দ্রাম- ৬, (৩৭) বারাণসী- ২৷

বেতনক্রম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ পদের বেলায় ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা এবং মাল্টি টাস্কিং স্টাফ (জেনারেল) পদের বেলায় ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mha.gov.in বা www.ncs.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ জেনারেল পুরুষ প্রার্থী, আর্থিকভাবে অনগ্রসর ও ওবিসি প্রার্থীদের অনলাইনে / অফলাইনে পরীক্ষা ফি ৫০ টাকা ও রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৪৫০ টাকা জমা দিতে হবে৷  অন্যান্য প্রার্থীদের শুধু রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৪৫০ টাকা দিতে হবে৷ ফি অনলাইনে জমা করতে হবে ১০ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে ও অফলাইনে ১০ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে চালান জেনারেট করে ১৪ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: টিয়ার-I পরীক্ষা (অবজেক্টিভ), টিয়ার-II পরীক্ষা [ডেসক্রিপটিভ, স্পোকেন অ্যাবিলিটি (সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ পদের বেলায়], টিয়ার-III (ইন্টারভিউ) পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.mha.gov.in

Official Notification: Click Here

Corrigendum: Click Here

Share it :