Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

300 AAO IN LIC / ভারতীয় জীবন বিমা নিগমে ৩০০ অফিসার

Recruitment of Assistant Administrative Officers (Generalist) – 31st Batch

Life Insurance Corporation of India invites online applications for the following post.

Post: Assistant Administrative Officer.

Total vacancy: 300 (UR: 112, SC: 50, ST: 27, OBC: 84, EWS: 27

Eligibility: Graduate.

Age: 21 to 30 years (as on 01/01/2023).

Pay Scale: 53,600/- to 1,02,090/-.

Last Date of Online Application: 31st January.

………………………………………

ভারতীয় জীবন বিমা নিগম ‘অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারেলিস্ট)’ পদে  ৩০০  জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৩ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২৭৭ (জেনাঃ ১১২, তঃজাঃ ৪৬, তঃউঃজাঃ ২২, ওবিসি ৭০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৭)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ ব্যাকলগ ভ্যাকেন্সি: ২৩ (তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৪)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: ৫৩,৬০০ টাকা থেকে ১,০২,০৯০ টাকা ও অন্যান্য ভাতা৷ নির্বাচিত প্রার্থীদের প্রথম ১ বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.licindia.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো/নীল কালিতে করা প্রার্থীর বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ (১০ থেকে ২০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ একটি সাদা কাগজে নিম্নলিখিত বয়ানটি হাতে লিখে ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে, – “I, ________ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required”৷ দরখাস্তের ফি ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৮৫ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ট্রানজাকশন চার্জ ও জিএসটি অতিরিক্ত লাগবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে৷ ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে এইসব বিষয়ে – রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর, ২০ মিনিট সময়), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ২০ মিনিট সময়), কোয়ান্টিটিভ অ্যাপ্টিটিউড (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর, ২০ মিনিট সময়)৷ প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপ৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর মেন পরীক্ষা দিতে হবে৷ ২ ঘণ্টা সময়সীমার ৩০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এইসব বিষয়ে – রিজনিং এবিলিটি (৩০টি প্রশ্ন, ৯০ নম্বর, ৪০ মিনিট সময়), জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স (৩০টি প্রশ্ন, ৬০ নম্বর, ২০ মিনিট সময়), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩০টি প্রশ্ন, ৯০ নম্বর, ৪০ মিনিট সময়), ইনস্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেট (৩০টি প্রশ্ন, ৬০ নম্বর, ২০ মিনিট সময়)৷ এর সঙ্গে হবে ৩০ মিনিটের ডেসক্রেপটিভ টেস্ট৷ ২৫ নম্বরের পরীক্ষায় থাকবে ইংরেজিতে লেটার অ্যান্ড এসে রাইটিং৷ অবজেকটিভ টাইপ পরীক্ষায় কোয়ালিফাই করা প্রার্থীদেরই ডেসক্রিপটিভ পেপার মূল্যায়ণ করা হবে৷ মেন পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ইন্টারভিউ দিতে হবে৷ সবশেষে হবে প্রার্থীদের মেডিক্যাল টেস্ট৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৭ ও ২০ ফেব্রুয়ারি, ২০২৩৷ পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ৭ থেকে ১০ দিন আগে৷ মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ মার্চ, ২০২৩৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://licindia.in/

Get details: Click Here

 

Share it :