Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1049 APPRENTICE DEVELOPMENT OFFICERS IN LIC / ভারতীয় জীবন বিমা নিগমে ১০৪৯ অফিসার

Recruitment of Apprentice Development Officers

Life Insurance Corporation of India invites online applications for the following post.

Post: Apprentice Development Officer.

Total vacancy: 1049.

Eligibility: Graduate or have the fellowship of Insurance Institute of India, Mumbai with work experience.

Age: 21 to 30 years (as on 01/01/2023).

Stipend: 51,500/-

Last Date of Online Application: 10th February, 2023

……………………………………………………………

ভারতীয় জীবন বিমা নিগম তাদের ইস্টার্ন জোনাল অফিস, কলকাতায় ‘অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার’ পদে  ১০৪৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে অথবা মুম্বইয়ের ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ফেলোশিপ থাকতে হবে৷ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বা মার্কেটিং / ফিন্যান্সিয়াল সেক্টরে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে৷ এলআইসি এমপ্লয়ি ক্যাটেগরির প্রার্থীদের এলআইসি-র ক্লাস থ্রি ক্যাডারে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এলআইসি এজেন্ট ক্যাটেগরির প্রার্থীদের শহুরে এলাকায় নিয়োগের জন্য এলআইসি-র এজেন্ট হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে প্রথম বছর ৫,০০,০০০ টাকার প্রিমিয়াম ইনকাম থাকতে হবে ও পরবর্তী যে কোনো তিনটি আর্থিক বছরে ১,০০,০০০ টাকার প্রিমিয়াম ইনকাম থাকতে হবে৷ এলআইসি এজেন্ট ক্যাটেগরির প্রার্থীদের গ্রামীণ এলাকায় নিয়োগের জন্য এলআইসি-র এজেন্ট হিসেবে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে প্রথম বছর ১,০০,০০০ টাকার প্রিমিয়াম ইনকাম থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ প্রার্থীর জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৩ থেকে ১ জানুয়ারি, ২০০২ তারিখের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ এলআইসি এমপ্লয়িদের বেলায় বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল হলে ৪৫ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ৪৭ বছর), এলআইসি এজেন্টদের বেলায় বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল হলে ৪৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ৪৫ বছর)৷

ডিভিশন অনুযায়ী শূন্যপদ: হাওড়া: ১১০ (জেনাঃ ৪৭, তঃজাঃ ৮,  তঃজাঃ ব্যাকলগ ১৭, তঃউঃজাঃ ব্যাকলগ ৯, ওবিসি ৯, ওবিসি ব্যাকলগ ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ আসানসোল: ৫৩ (জেনাঃ ২৭, তঃজাঃ ৯, তঃজাঃ ব্যাকলগ ৩, ওবিসি ৯, ওবিসি ব্যাকলগ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বর্ধমান: ৬৫ (জেনাঃ ২৬, তঃজাঃ ১০, তঃজাঃ ব্যাকলগ ৫, তঃউঃজাঃ ১, তঃউঃজাঃ ব্যাকলগ ৫, ওবিসি ১১, ওবিসি ব্যাকলগ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ খড়গপুর: ১০২ (জেনাঃ ৪৭, তঃজাঃ ১৬, তঃজাঃ ব্যাকলগ ১৫, তঃউঃজাঃ ১, তঃউঃজাঃ ব্যাকলগ ৪, ওবিসি ৭, ওবিসি ব্যাকলগ ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷  জলপাইগুড়ি: ১২৪ (জেনাঃ ৫৬, তঃজাঃ ২৩, তঃজাঃ ব্যাকলগ ১২, তঃউঃজাঃ ২, তঃউঃজাঃ ব্যাকলগ ৫, ওবিসি ১১, ওবিসি ব্যাকলগ ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বঙ্গাইগাঁও: ৩১ (জেনাঃ ১১, তঃজাঃ ১, তঃজাঃ ব্যাকলগ ১, তঃউঃজাঃ ৪, তঃউঃজাঃ ব্যাকলগ ৩, ওবিসি ৬, ওবিসি ব্যাকলগ ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ গুয়াহাটি: ৬৬ (জেনাঃ ২৪, তঃজাঃ ৪,  তঃউঃজাঃ ৭, তঃউঃজাঃ ব্যাকলগ ১০, ওবিসি ১০, ওবিসি ব্যাকলগ ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷   জোরহাট: ৬৪ (জেনাঃ ২৭, তঃজাঃ ৩, তঃজাঃ ব্যাকলগ ২, তঃউঃজাঃ ১০, তঃউঃজাঃ ব্যাকলগ ৬, ওবিসি ৭, ওবিসি ব্যাকলগ ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ কেএমডিও-১: ৯৬ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১৮, তঃজাঃ ব্যাকলগ ১১, তঃউঃজাঃ ৪, তঃউঃজাঃ ব্যাকলগ ৪, ওবিসি ৯, ওবিসি ব্যাকলগ ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ কেএমডিও-২: ১১৮ (জেনাঃ ৪৮, তঃজাঃ ১১, তঃজাঃ ব্যাকলগ ১৯, তঃউঃজাঃ ব্যাকলগ ৯, ওবিসি ৯, ওবিসি ব্যাকলগ ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১২)৷ কেএসডিও: ১৫৯ (জেনাঃ ৭৫, তঃজাঃ ১৬, তঃজাঃ ব্যাকলগ ১৬, তঃউঃজাঃ ব্যাকলগ ৯, ওবিসি ২২, ওবিসি ব্যাকলগ ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ শিলচর: ৬১ (জেনাঃ ১৯, তঃজাঃ ৪, তঃজাঃ ব্যাকলগ ১, তঃউঃজাঃ ৮, তঃউঃজাঃ ব্যাকলগ ২০, ওবিসি ৪, ওবিসি ব্যাকলগ ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ স্টাইপেন্ড ও বেতনক্রম: অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫১,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ ট্রেনিং শেষে নির্বাচিত প্রার্থীদের প্রবেশনারি ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করা হবে৷ তখন বেতনক্রম হবে ৩৫,৬৫০ টাকা থেকে ৯০,২০৫ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.licindia.in/Bottom-Links/careers ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ), সাদা কাগজে কালো/নীল কালিতে করা প্রার্থীর বাঁ-হাতের বুড়ো আঙুলের ছাপ (১০ থেকে ২০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ একটি সাদা কাগজে নিম্নলিখিত বয়ানটি হাতে লিখে ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে, “I, ________ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required”৷ দরখাস্তের ফি ৭৫০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ট্রানজাকশন চার্জ ও জিএসটি অতিরিক্ত লাগবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ মার্চ, ২০২৩ ও মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ এপ্রিল, ২০২৩৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://licindia.in/

Get details: Click Here

Share it :