Memo. No. DH&FWS(Ndgm)/205
Nandigram Health District invites online applications for the following contractual posts.
Post: Block Epidemiologist, Block Public Health Manager, Laboratory Technician, Block Data Manager, Medical Officer, Staff Nurse, ANM (Community Health Assistant), Staff Nurse, Counsellor, Ophthalmic assistant, Peer Support.
Total Vacancy: 20. Block Epidemiologist: 2, Block Public Health Manager: 2, Laboratory Technician: 4, Block Data Manager: 2, Medical Officer: 2, Staff Nurse: 2, ANM (Community Health Assistant): 2, Staff Nurse: 1, Counsellor: 1, Ophthalmic assistant: 1, Peer Support: 1.
Eligibility: Post-wise different
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Receipt of Application: 3rd February, 2023
…………………………………
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ব্লক ডেটা ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, এএনএম – (কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট), অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, কাউন্সেলর, পিয়ার সাপোর্ট, মেডিকেল অফিসার পদে চুক্তির ভিত্তিতে ২০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ব্লক ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস-সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷ নিয়োগ হবে ব্লক পাবলিক হেলথ ইউনিটে৷
(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজিক্যাল সায়েন্স-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা সুকল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷ নিয়োগ হবে ব্লক পাবলিক হেলথ ইউনিটে৷
(৩) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷ নিয়োগ হবে কন্টাই মিউনিসিপ্যালিটিতে৷
(৪) এএনএম (কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আরবান): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ , তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷ নিয়োগ হবে কন্টাই মিউনিসিপ্যালিটিতে৷
(৫) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷ নিয়োগ হবে কন্টাই মিউনিসিপ্যালিটিতে৷
(৬) অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স বা অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশের পর ১ বছরের ট্রেনিং নেওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷ নিয়োগ হবে রিয়াপারা আরএইচ-এ৷
(৭) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷ নিয়োগ হবে ব্লক পাবলিক হেলথ ইউনিটে৷
(৮) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷ নিয়োগ হবে ব্লক পাবলিক হেলথ ইউনিটে৷
(৯) কাউন্সেলর: সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / সাইকোলজি ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ উল্লিখিত বিষয়গুলিতে মাস্টার ডিগ্রি / পিজি ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ কম্পিউটার জানা আবশ্যক৷ হেলথ সেক্টর / সোশ্যাল সেক্টরে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ২০,০০০ টাকা৷ নিয়োগ হবে কন্টাই মিউনিসিপ্যালিটিতে৷
(১০) পিয়ার সাপোর্ট: হেপাটাইটিস বি / সি আক্রান্ত কোনো রোগী বা ওই রোগ থেকে সেরে ওঠা কোনো রোগী যদি উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হয়ে থাকে তবে তারা আবেদন করতে পারবেন৷ প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা এবং কাজ চালানোর মতো ইংরেজি ভাষা জানতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ১০,০০০ টাকা৷ নিয়োগ হবে নন্দীগ্রাম ডিএইচ-এ৷
(১১) মেডিকেল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷ নিয়োগ হবে কন্টাই মিউনিসিপ্যালিটিতে৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ দূরশিক্ষার মাধ্যমে বা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জনকারীরা আবেদনের যোগ্য নন৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীরা একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সই ও ছবি আপলোড করতে হবে৷ ৩১ জানুয়ারির মধ্যে ওয়েবসাইটে প্রার্থীরা নাম নথিভুক্ত করতে হবে ও দরখাস্তের ফি জমা দিতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ফি জমা দেবার পর নির্দেশ অনুসারে সম্পূর্ণ পূরণ করা দরখাস্ত ৩ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে সাবমিট করতে হবে৷ অনলাইনে ফর্ম সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/pages/career
Get details: Click Here





