Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

50 EXECUTIVES AND TRAINEES IN NBCC (INDIA) LIMITED / এনবিসিসি ইন্ডিয়া লিমিটেডে ৫০ এক্সিকিউটিভ ও ট্রেনি

Advt. No. 01/2023

NBCC (India) Limited invites online applications for the following posts.

Post: SR. PROJECT EXECUTIVE (CIVIL), SR. PROJECT EXECUTIVE (ELECTRICAL), MANAGEMENT TRAINEE (CIVIL), MANAGEMENT TRAINEE (ELECTRICAL).

Total vacancy: 50. SR. PROJECT EXECUTIVE (CIVIL): 20, SR. PROJECT EXECUTIVE (ELECTRICAL): 5, MANAGEMENT TRAINEE (CIVIL): 20, MANAGEMENT TRAINEE (ELECTRICAL): 5.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: 40,000/- to 1,40,000/-.

Last Date of Online Application: 15th February, 2023 till 5 pm.

……………………………………..

রাষ্ট্রায়ত্ত সংস্থা এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেড সিনিয়র প্রোজেক্ট এক্সিকিউটিভ ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র প্রোজেক্ট এক্সিকিউটিভ (সিভিল): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷

(২) সিনিয়র প্রোজেক্ট এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ কম্পিউটার জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷

(৩) ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই গেট ২০২২ পরীক্ষা দিয়ে থাকতে হবে৷ বয়স: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩-এর হিসেবে ২৯ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷

(৪) ম্যানেজমেন্ট ট্রেনি (ইলেকট্রিক্যাল): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই গেট ২০২২ পরীক্ষা দিয়ে থাকতে হবে৷ বয়স: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩-এর হিসেবে ২৯ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nbccindia.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৪০ থেকে ১০০ কেবি সাইজ), সই (২০ থেকে ৫০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি সিনিয়র প্রোজেক্ট এক্সিকিউটিভ পদের বেলায় ১০০০ টাকা (ট্রানজাকশন চার্জ অতিরিক্ত) ও ম্যানেজমেন্ট ট্রেনি পদের বেলায় ৫০০ টাকা (ট্রানজাকশন চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: সিনিয়র প্রোজেক্ট এক্সিকিউটিভ পদের বেলায় প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ম্যানেজমেন্ট ট্রেনি পদের বেলায় প্রার্থী বাছাই হবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://www.nbccindia.in/index

Get details: Click Here

Share it :