Memo. No. DH&FWS-Mid(W)/2023/073
District Health & Family Welfare Samiti, Paschim Medinipur invites online applications for the following contractual posts.
Post: Block Epidemiologist, Block Public Health Manager, Laboratory Technician, Block Data Manager, Staff Nurse, ANM (Community Health Assistant).
Total Vacancy: 39. Block Epidemiologist: 4, Block Public Health Manager: 10, Laboratory Technician: 8, Block Data Manager: 5, Staff Nurse: 4, ANM (Community Health Assistant): 8.
Eligibility: Post-wise different
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Online Application: 31st January, 2023
……………………
পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, ব্লক এপিডেমিওলজিস্ট, স্টাফ নার্স, এএনএম পদে চুক্তির ভিত্তিতে ৩৯ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷ নিয়োগ হবে ব্লক পাবলিক হেলথ ইউনিটে৷
(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজিক্যাল সায়েন্স-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা সুকল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ২, ওবিসি এ ১, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷ নিয়োগ হবে ব্লক পাবলিক হেলথ ইউনিটে৷
(৩) ব্লক ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস-সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷ নিয়োগ হবে ব্লক পাবলিক এইচএমআইএস ইউনিটে৷
(৪) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷ নিয়োগ হবে ব্লক পাবলিক হেলথ ইউনিটে৷
(৫) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স বা বি.এসসি নার্সিং পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ স্থানীয় ভাষা জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷ নিয়োগ হবে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে৷
(৭) এএনএম (কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট- আরবান): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষা জানতে হবে এবং পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি এ ২, ওবিসি বি ১)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷ নিয়োগ হবে আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ দূরশিক্ষার মাধ্যমে বা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জনকারীরা আবেদনের যোগ্য নন৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীরা একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সই ও ছবি আপলোড করতে হবে৷ ৩০ জানুয়ারির মধ্যে ওয়েবসাইটে প্রার্থীরা নাম নথিভুক্ত করতে হবে ও দরখাস্তের ফি জমা দিতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ ফি জমা দেবার পর নির্দেশ অনুসারে সম্পূর্ণ পূরণ করা দরখাস্ত ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে সাবমিট করতে হবে৷ অনলাইনে ফর্ম সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/pages/career
Get details: Click Here





