Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

135 MINING SIRDARS & SURVEYOR IN WESTERN COALFIELD / ওয়েস্টার্ন কোলফিল্ডসে ১৩৫ মাইনিং সিরদার ও সার্ভেয়র

Advt. No. WCL/IR/MP/RECRUITMENT/2022-23/2445

Western Coalfield Limited invites online applications for the following posts.

Post: Mining Sirdar in technical & supervisory grade C, Surveyor in technical & supervisory grade B.

Total vacancy: 135. Mining Sirdar in technical & supervisory grade C: 107, Surveyor in technical & supervisory grade B: 28.

Eligibility: post wise different.

Age: 18 to 30 years (as on 19/01/2023).

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 10th February, 2023 till 5 pm.

…………………………………..

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মহারত্ন কোম্পানি ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে মাইনিং সিরদার ইন টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড-সি ও সার্ভেয়র (মাইনিং) ইন টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড-বি পদে ১৩৫ জন কর্মী নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১৯ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ ফেব্রুয়ারি, ২০২৩ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) মাইনিং সিরদার ইন টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড-সি : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিজিএমএস অনুমোদিত বৈধ মাইনিং সিরদার সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ সঙ্গে ডিজিএমএস অনুমোদিত ওভারম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ ডিজিএমএস অনুমোদিত বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট ও বৈধ ফার্স্ট-এইড সার্টিফিকেট থাকা আবশ্যক৷ শূন্যপদ : ১০৭  (জেনাঃ ৪৩, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি-এনসিএল ২৯, আর্থিকভাবে অনগ্রসর ১১)৷ বেতন : ৩১,৮৫২.৫৬ টাকা৷

(২) সার্ভেয়র (মাইনিং) ইন টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড-বি : মাধ্যমিক পাশ ও ডিজিএমএস অনুমোদিত বৈধ সার্ভেয়রস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে বা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িং বিষয়ে ডিপ্লোমা ও ডিজিএমএস অনুমোদিত বৈধ সার্ভেয়রস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে৷ শূন্যপদ : ২৮ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতন : ৩৪,৩৯১.৬৫ টাকা৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে http://westerncoal.in/ ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট ছবি, সই ও যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১১৮০ টাকা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Western Coalfields Limited, Nagpur’-এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নিদের্শানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের  দু কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিতে সই করে তার সঙ্গে অরিজিনাল ডিমান্ড ড্রাফট ও নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা ও টেকনিক্যাল যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র, সচিত্র পরিচয়পত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ২০ ফেব্রুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – To The General Manager (P/IR), Industrial Relations Department, Coal Estate, Civil Lines, Nagpur – 440001৷  প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: http://www.westerncoal.in/index1.php

Get details: Click Here

 

 

Share it :