IDBI Bank invites online applications from eligible candidates for the following post.
Post: Assistant Manager.
Total vacancy: 600.
Eligibility: Graduate.
Age: 21-30 years on 1/1/2023
Salary: Rs. 36000 – Rs.63840
Last Date of Online Application: 28/2/2023
……………………………………
আইডিবিআই ব্যাঙ্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৬০০ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং ব্যাংকিং ফিন্যান্সিয়াল সার্ভিস ও ইনস্যুরেন্স সেক্টরে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৬০০ (জেনাঃ ২৪৪, তঃজাঃ ১৯০, তঃউঃজাঃ ১৭, ওবিসি ৮৯, আর্থিকভাবে অনগ্রসর ৬০, শারীরিক প্রতিবন্ধী ৩২)৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.idbibank.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ৪.৫ সেমি× ৩.৫ সেমি মাপের রঙিন পাসপোর্ট ছবি (২০০ × ২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১৪০× ৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো/নীল কালিতে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ (৩ সেমি× ৩ সেমি, ২৪০× ২৪০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে লেখা ‘I, ___ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required’ ডিক্লেয়ারেশন (১০ সেমি × ৫ সেমি, ৮০০ × ৪০০ পিক্সেল, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত ফি ১০০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট, নথিপত্র যাচাই, পার্সোনাল ইন্টারভিউ ও প্রি-রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্টের মাধ্যমে৷ ২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের পরীক্ষা হবে এই সমস্ত বিষয়ে – লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর), জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস / কম্পিউটার / আইটি (৬০টি প্রশ্ন, ৬০ নম্বর)৷ ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। লিখিত পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদেরকে ইন্টারভিউতে ডাকা হবে৷ অনলাইন টেস্টের সম্ভাব্য সময়কাল এপ্রিল, ২০২৩। পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল – গ্রেটার কলকাতা, আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি, হুগলী৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.idbi.in
Official Notification: Click Here





