Advt. No. 269
Broadcast Engineering Consultants India Limited is inviting applications for the following posts in AIIMS, Kalyani.
Post: Store Keeper, Technical Assistant
Total Vacancy: 12 (Store Keeper 3, Technical Assistant 9)
Eligibility: Diploma, Degree, PG (Post-wise different)
Age-limit: Store Keeper- 18-35 years, Technical Assistant- 25-35 years
Salary: Rs. 43,900.00
Application Fee: Rs. 885 (Rs. 531 for SC/ST/EWS/PH candidates).
Last Date of Application: 23/02/2023
……………………….
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড স্টোর কিপার ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১২ জন কর্মী নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, কল্যাণী-তে কর্মীদের নিযুক্ত করা হবে। বেতন হবে প্রতি মাসে ৪৩,৯০০ টাকা৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৩ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টোর কিপার: ডিগ্রি পাশ হতে হবে ও মেটিরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে বা মেটিরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷
(২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ওটি টেকনিকস বিষয়ে বিএসসি পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পরে ওটি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি, সই, জন্ম প্রমাণপত্র / মাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) জেপিজি/পিডিএফ ফরম্যাটে ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৮৮৫ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫৩১ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: স্কিল টেস্ট / ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.becil.com
Official Notification: Click Here





