Border Security Force invites applications for the following posts.
Post: Constable (Storeman), Assistant Aircraft Mechanic (ASI) Assistant Radio Mechanic (ASI)
Total vacancy: 26
Eligibility: 10th, Diploma (post-wise different)
Age Limit: post-wise different
Pay Scale: post-wise different
Last Date of Online Application: 19/3/2023
…………………………
বর্ডার সিকিউরিটি ফোর্সের এয়ার উইং বিভাগে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক (অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর), অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক (অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর), কনস্টেবল (স্টোরম্যান) পদে ২৬ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ মার্চ, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক (অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর): সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা কোর্স বা ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রদত্ত গ্রুপ ‘এক্স’ ডিপ্লোমা পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স: ১৯ মার্চ, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে। শূন্যপদ: ১৩। (ক) ফিক্সড উইং – (i) মেকানিক্যাল – ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১), অ্যাভিওনিক্স (ইলেক্ট ইনস্ট্রুমেন্ট, রেডিও / র্যাডার) – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। (খ) রোটারি উইং – (i) মেকানিক্যাল (এয়ার ফ্রেম অ্যান্ড ইঞ্জিন) – ১ (তঃউঃজা), অ্যাভিওনিক্স (ইলেক্ট ইনস্ট্রুমেন্ট, রেডিও / র্যাডার) – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(২) অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক (অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর): টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স বা ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রদত্ত গ্রুপ ‘এক্স’ ডিপ্লোমা পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স: ১৯ মার্চ, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে। শূন্যপদ: ১১। (ক) এএলএইচ / ধ্রুব – (i) অ্যাভিওনিক্স – ৮ (জেনাঃ ৫, ওবিসি ৩)। (খ) রোটারি উইং – (i) অ্যাভিওনিক্স (রেডিও / র্যাডার) – ২ (অসংরক্ষিত)। (গ) ফিক্সড উইং – (i) অ্যাভিওনিক্স (রেডিও) – ১ (অসংরক্ষিত)। বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(৩) কনস্টেবল (স্টোরম্যান): বিজ্ঞান বিষয়-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের কাজে দক্ষ হলে বা অ্যাভিয়েশন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়স: ১৯ মার্চ, ২০২৩ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে। শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://rectt.bsf.gov.in
Official Notification: Click Here





