Advertisement No. 1/RC(NT)/2023
Jawaharlal Nehru University invites online applications for the non-teaching posts.
Post: variours.
Total vacancy:388.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 10th March, 2023.
……………………………………………
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ, মেস হেল্পার, কুক, স্টেনোগ্রাফার, ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ড্যান্ট, ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, স্টাফ নার্স, স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর, ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, পাবলিক রিলেশন অফিসার, সেকশন অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অফিসার, এডিটর পাবলিকেশন, কিউরেটর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, লিফট অপারেটর, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কার্টোগ্রাফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর অফিসার পদে ৩৮৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১০ মার্চ, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৬ (জেনাঃ ৪৭, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২) এমটিএস (অফিস অ্যাটেন্ড্যান্ট), গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৯ (জেনাঃ ৩২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৫, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩) মেস হেল্পার, গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো শিক্ষা প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয়ের মেস বা ক্যান্টিনে মেস হেল্পার বা অ্যাটেন্ড্যান্ট পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৯ (জেনাঃ ১৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৪) কুক, গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বেকারি অ্যান্ড কনফেকশনারি ট্রেডে ১ বছরের আইটিআই ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ কোনো শিক্ষা প্রতিষ্ঠান / গেস্ট হাউজ / ৩ তারা হোটেলে কুকিং বা কেটারিং সার্ভিসিংয়ের কাজে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৫) স্টেনোগ্রাফার, গ্রুপ সি: গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি / হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ঢ করতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ ইংরেজি ভাষায় ভালো কমিউনিকেশন স্কিল থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৬) ইঞ্জিনিয়ারিং অ্যাটেন্ড্যান্ট, গ্রুপ সি: সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২, শারীরিক প্রতিবন্ধী ১)৷ খালাসি (সিভিল) – ৯, খালাসি (ইলেকট্রিক্যাল) – ১৩৷ বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৭) ওয়ার্কস অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ১৩, তঃজাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ ওয়্যারম্যান – ৮, ওয়্যারম্যান (টেলিফোন) – ২, কার্পেন্টার – ৫, ম্যাসন – ১৷ বেতনক্রম: লেভেল ৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৮) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, গ্রুপ সি: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশের পর ল্যাবরেটরি টেকনোলজির ওপর সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৯) স্টাফ নার্স, গ্রুপ বি: নার্সিংয়ে বি.এসসি অনার্স / বি.এসসি বা পোস্ট বেসিক বি.এসসি পাশ হতে হবে অথবা জিএনএম পাশের পর ৫০ শয্যাবিশিষ্ট কোনো হাসপাতালে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টেট নার্সিং কাউন্সিলের অধীন নার্স অ্যান্ড মিড ওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১০) স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: বি.পি.এড পাশ হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১১) টেকনিশিয়ান এ ইউএসআইসি, গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আইটিআই পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১২) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থার (২০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার আছে এমন সংস্থা) ল্যাবরেটরিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১৩) জুনিয়র অপারেটর, গ্রুপ সি: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্সে ১ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে৷ কম্পিউটার সংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১৪) ডেপুটি রেজিস্ট্রার, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হবে৷ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা পে লেভেল ১০ বেতনক্রমের স্তরের কোনো পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ১২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১৫) অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১৬) পাবলিক রিলেশন অফিসার, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হবে৷ কোনো সংবাদপত্র, ন্যাশনাল নিউজ এজেন্সি, রেডিয়ো / টেলিভিশন, ফিল্ম মিডিয়া, অ্যাড এজেন্সি বা কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত সংস্থার এডিটোরিয়াল বিভাগে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি এবং একটি স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১৭) সেকশন অফিসার, গ্রুপ বি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থায় (২০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার আছে এমন সংস্থা) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে ৩ বছর বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার অপারেশন, নোটিং ও ড্রাফটিংয়ে দক্ষ হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১৮) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থায় (২০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার আছে এমন সংস্থা) আপার ডিভিশন ক্লার্ক হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ টাইপিং, কম্পিউটার অপারেশন, নোটিং ও ড্রাফটিংয়ে দক্ষ হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(১৯) অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থায় (২০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার আছে এমন সংস্থা) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট,লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (তঃজাঃ ২, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২০) প্রাইভেট সেক্রেটারি, গ্রুপ বি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত সংস্থায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ৩ বছর বা স্টেনোগ্রাফার হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১২০টি শব্দ বা হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬০ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ট করতে হবে৷ ইংরেজি ভাষায় ভালো কমিউনিকেশন স্কিল থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২১) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি / হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৪০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৫৫ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ট করতে হবে৷ কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থায় (২০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার আছে এমন সংস্থা) স্টেনোগ্রাফার হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি ভাষায় ভালো কমিউনিকেশন স্কিল থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২২) রিসার্চ অফিসার, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থায় পে লেভেল ৮ বেতনক্রমের স্তরের কোনো ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২৩) কিউরেটর, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় মাস্টার ডিগ্রি বা বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং শাখায় পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থায় পে লেভেল ৮ বেতনক্রমের স্তরের কোনো পদে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২৪) এডিটর পাবলিকেশন, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধা সরকারি / স্বশাসিত সংস্থায় পে লেভেল ৮ বেতনক্রমের স্তরের কোনো পদে রিসার্চ, শিক্ষকতা, এডিটোরিয়াল বা ট্রান্সলেশনের কাজে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২৫) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ইউজিসি বা সিএসআইআর আয়োজিত নেট / স্লেট / সেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে বা পিএইচ.ডি ডিগ্রি থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২৬) প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি: লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা লাইব্রেরি / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২৭) সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা লাইব্রেরি / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২৮) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), গ্রুপ বি: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.কে পাশ হতে হবে৷ কোনো সরকারি / আধাসরকারি / স্বশাসিত প্রতিষ্ঠানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(২৯) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): প্রথম শ্রেণির নম্বরসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশের পর ১ বছর বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশের পর কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থায় (২০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার আছে এমন সংস্থা) ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩০) লিফট অপারেটর, গ্রুপ সি: ওয়্যারম্যান / ইলেকট্রিশিয়ান ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে লিফট অপারেটরের বৈধ লাইসেন্স থাকতে হবে৷ লিফট মেকানিক ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩১) সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, গ্রুপ এ: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ এম.এসসি (কম্পিউটার সায়েন্স) / এমসিএ / এম.টেক (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩২) সিস্টেম অ্যানালিস্ট, গ্রুপ এ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে এম.ই / এম.টেক বা এমসিএ / এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩৩) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক বা এমসিএ / এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩৪) কম্পিউটার অপারেটর, গ্রুপ বি: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩৫) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থায় (২০০ কোটি টাকার বার্ষিক টার্নওভার আছে এমন সংস্থা) ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩৬) জুনিয়র টেকনিশিয়ান (সিএলএআর), গ্রুপ সি: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা ৫০ শতাংশ নম্বরসহ যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে অথবা ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৩ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩৭) স্ট্যাটিসটিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: স্ট্যাটিসটিক্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা স্ট্যাটিসটিক্স বিষয়সহ ম্যাথমেটিক্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা স্ট্যাটিসটিক্স বিষয়সহ ইকোনমিক্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা স্ট্যাটিসটিক্স বিষয়সহ বি.কম পাশ হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩৮) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গেস্ট হাউজ), গ্রুপ সি: হোটেল ম্যানজমেন্টে ব্যাচেলর ডিগ্রি পাশের পর কোনো ৩ তারা হোটেলে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা হোটেল ম্যানজমেন্টে ব্যাচেলর ডিপ্লোমা পাশের পর কোনো ৩ তারা হোটেলে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৩৯) কার্টোগ্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি: কমপক্ষে ৫০ শতাংশ নম্বরসহ জিয়োগ্রাফি / জিয়োলজিতে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৫ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
(৪০) জুনিয়র ট্রান্সলেটর অফিসার, গ্রুপ বি: হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে৷ হিন্দি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের কাজে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে বা ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ মার্চ, ২০২৩ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে http://recruitment.nta.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি গ্রুপ এ পদগুলির জন্য ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / মহিলা প্রার্থীদের বেলায় ১০০০ টাকা), দরখাস্তের ফি গ্রুপ বি ও সি পদগুলির জন্য ১০০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / মহিলা প্রার্থীদের বেলায় ৬০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.jnu.ac.in
Get details: Click Here





