Indian Army invites application from eligible women candidates of West Bengal, Sikkim, Odisha for the following post.
Post: Agniveer General Duty (Women Military Police).
Eligibility: Class 10th /Matric with 45% marks in aggregate and 33% in each subject. For boards following grading system minimum of D grade (33% – 40%) in individual subjects or equivalent of grade which contains 33% and overall aggregate in C2 grade or equivalent corresponding to 45% in aggregate.
Age limit: 17 ½ to 21 years as on 1st October, 2023.
Monthly Salary: Rs 30,000 – Rs. 40,000
Application Fee: Rs. 250
Last Date of Online Registration: 15/03/2023
………………………………
কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে আর্মিতে অগ্নিবীর জেনারেল ডিউটি (উইমেন মিলিটারি পুলিশ) পদে অবিবাহিত মহিলাদের নিয়োগ করা হবে৷ হেডকোয়ার্টারস রিক্রুটিং জোন, কলকাতা উল্লিখিত পদে পশ্চিমবঙ্গ, ওডিশা ও সিকিমের বাসিন্দাদের নিয়োগ করবে৷ অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ১৫ মার্চ, ২০২৩-এর মধ্যে।
যোগ্যতা: মোট ৪৫ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক পাশ হতে হবে ও প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে৷ হালকা মোটর যান চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভার পদে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২৩ অনুযায়ী সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ১ অক্টোবর ২০০২ থেকে ১ এপ্রিল, ২০০৬-এর মধ্যে। শারীরিক মাপজোক: উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬২ সেমি, সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে৷ বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম হতে হবে। সিকিম-সহ উত্তর পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের বাসিন্দা, গোর্খা, গাড়োয়ালি, লাদাখি ও আদিবাসী প্রার্থীদের বেলায় উচ্চতায় ৪ সেমি ছাড় পাওয়া যাবে৷ শর্তসাপেক্ষে উচ্চতা ও ওজনের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে৷
বেতন: মাসিক বেতন হবে প্রথম বছরে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৩৩,০০০ টাকা, তৃতীয় বছরে ৩৬,৫০০ টাকা, চতুর্থ বছরে ৪০,০০০ টাকা৷ মাসিক বেতনের ৭০ শতাংশ হাতে পাওয়া যাবে আর বাকি ৩০ শতাংশ কেটে নেওয়া হবে মেয়াদ শেষে প্রাপ্ত সুবিধার জন্য৷ চার বছর পরে চুক্তির মেয়াদ শেষে ঐ অর্থ এবং সমহারে সরকারি অনুদান মিলিয়ে পাওয়া যাবে ১০ লক্ষ ৪ হাজার টাকার ‘সেবা নিধি’ প্যাকেজ৷ এই প্যাকেজের সাথে সুদের টাকাও অতিরিক্ত পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি আপলোড করতে হবে, আধার কার্ডের নম্বর দিতে হবে ও রাজ্যের নাম লিখতে হবে৷ দরখাস্ত ফি ২৫০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ফেজ-I ও ফেজ-II পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ফেজ-I-এ হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (অনলাইন কমন এন্ট্রান্স এগজামিনেশন), যা শুরু হবে চলতি বছরের ১৭ এপ্রিল থেকে৷ কমন এন্ট্রান্স এগজামিনেশনে ১ ঘন্টায় ৫০ নম্বরের মাল্টিপল চয়েজ প্রশ্ন বা ২ ঘন্টায় ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ প্রশ্নের উত্তর করতে হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। প্রাক্তন সমরকর্মীদের সন্তান, মৃত সমরকর্মীদের বিধবা স্ত্রী, এনসিসি সার্টিফিকেট প্রাপক প্রার্থী, মেধাবী ক্রীড়াবিদরা কমন এন্ট্রান্স এগজামিনেশনে বোনাস মার্কস পাবেন৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের জন্য ফেজ-II-তে হবে রিক্রুটমেন্ট র্যালি। র্যালিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা ও মেডিক্যাল টেস্ট। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ১.৬ কিমি দৌড়াতে হবে ৭ মিনিট ৩০ সেকেন্ডে (গ্রুপ-১) বা ৮ মিনিটে (গ্রুপ-২) এবং ১০ ফুট লং জাম্প ও ৩ ফুট হাই জাম্পে সফল হতে হবে। র্যালির সময় ২০ টি রঙিন পাসপোর্ট ছবি ও আর্মি প্রদত্ত অ্যাডমিট কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), রিলিজিয়ন সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারেড সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), এনসিসি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), স্পোর্টস সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নির্দিষ্ট বয়ানে এফিডেবিট, প্যান কার্ড, আধার কার্ড, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, বাসস্থানের ঠিকানার প্রমাণপত্রের অরিজিনাল ও দুইটি স্ব-প্রত্যয়িত প্রতিলিপি নিয়ে উপস্থিত হতে হবে৷ নির্বাচিত প্রার্থীদের চার বছরের জন্য অগ্নিবীর পদে আর্মিতে নিয়োগ করা হবে। চার বছরের মেয়াদ শেষে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট প্রদান করা হবে এবং সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে আর্মির রেগুলার ক্যাডারে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.joinindianarmy.nic.in
Official Notification: Click Here





