Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

ARMY CHANGES AGNIVEER RECRUITMENT PROCESS / আর্মিতে ‘অগ্নিবীর’ নিয়োগ পদ্ধতি পরিবর্তন হল

The Indian Army has announced significant changes in the recruitment process under the Agnipath scheme for candidates wishing to join the force. Aspirants will now have to first appear for an online common entrance examination (CEE), followed by physical fitness and medical tests.

…………………………..

কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে ‘অগ্নিবীর’ নিয়োগের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হল৷ পূর্ববর্তী নিয়মে প্রার্থী বাছাইয়ের শেষ ধাপে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (কমন এন্ট্রান্স এগজামিনেশন) নেওয়া হত৷ ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইট www.joinindianarmy. nic.in-এ সদ্য প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে প্রথমেই অনলাইনে হবে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা৷ পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা (র‍্যালি), শারীরিক মাপজোকের পরীক্ষা (র‍্যালি) ও মেডিক্যাল টেস্ট৷ এই প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি চলতি মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে৷ সরকারি সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে  নিয়োগ সংক্রান্ত পদ্ধতিতে আর কিছু পরিবর্তন করা হলে  তা সবিস্তারে ‘কর্মসংসৃকতি’ পত্রিকায় প্রকাশ করা হবে৷ বিশদে জানতে দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Link: Click Here

Share it :