Ref No: TASK/2021/01
The Asiatic Society, Kolkata invites applications for the recruitment to the posts of Lower Division Clerk, Junior Attendant, Assistant Librarian, Binder/Mender.
Posts: Lower Division Clerk, Junior Attendant, Assistant Librarian, Binder/Mender
Total Vacancy: 17
Lower Division Clerk- 9 (UR:7, SC:1, OBC:1), Junior Attendant- 5 (UR:4, SC:1), Assistant Librarian- 2 (UR:1, OBC:1), Binder/Mender: 1(UR)
Eligibility:
Lower Division Clerk- Candidates should have Certificates of School Final or equivalent examination with knowledge of typing. Knowledge of Computer Operation desirable.
Junior Attendant- Class VIII standard of a Secondary school with experience.
Assistant Librarian- Master Degree in any discipline and Bachelors Degree in Lib. Science /Inf. Science. Documentation or an equivalent Professional degree.
Binder/Mender– Class VII pass with at least 5 years practical experience in high binding in Commercial Organization/Govt. Press.
Age limit: Lower Division Clerk, Binder/Mender – 27 years, Assistant Librarian, Junior Attendant – 32 years as on 30th November, 2021.
Pay scale: Lower Division Clerk, Binder/Mender- Level 2, Assistant Librarian- Level 7, Junior Attendant- Level 1
Last date of receipt of application: 30th November, 2021 up to 18:00 hrs.
………………………………..
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ সংস্থা এশিয়াটিক সোসাইটি, কলকাতায় লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাটেন্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, বাইন্ডার / মেন্ডার পদে ১৭ জন কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩০ নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬টার মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা : (১) লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ ‘সি’, মিনিস্টারিয়াল) : স্কুল ফাইনাল বা সমতুল পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে টাইপিং জানা আবশ্যক৷ কম্পিউটার অপারেশন বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স : ৩০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৯ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : লেভেল ২ (সপ্তম পে কমিশন অনুসারে)৷
(২) জুনিয়র অ্যাটেন্ড্যান্ট (গ্রুপ ‘সি’, মিনিস্টারিয়াল) : অষ্টম শ্রেণি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ৪, তঃজাঃ ১)৷ বেতনক্রম : লেভেল ১ (সপ্তম পে কমিশন অনুসারে)৷
(৩) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (গ্রুপ ‘বি’, নন-মিনিস্টারিয়াল) : যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি ও লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, সঙ্গে ডকুমেন্টেশনের কাজে প্রফেশনাল ডিগ্রি থাকা আবশ্যক৷ বয়স : ৩০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : লেভেল ৭ (সপ্তম পে কমিশন অনুসারে)৷
(৪) বাইন্ডার / মেন্ডার (গ্রুপ ‘সি’, নন-মিনিস্টারিয়াল) : সপ্তম শ্রেণি পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ৩০ নভেম্বর, ২০২১-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : লেভেল ২ (সপ্তম পে কমিশন অনুসারে)৷ উল্লেখিত সব পদের বেলায় সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে https://www.asiaticsocietykolkata.org ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুসারে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করার পর তার সঙ্গে জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে), আধার কার্ড (যদি প্রয়োজন হয়) ইত্যাদির স্বপ্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “Application for the post of ……. against Vacancy Notice No. TASK/2021/01 Dated 08.10.2021” লিখে স্পিড পোস্ট / ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় —To The General Secretary, The Asiatic Society, 1 Park Street, Kolkata – 700016৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://www.asiaticsocietykolkata.org
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/asiatic-society-Kolkata.pdf





