Vacancy No. 248
Applications are invited for recruitment of following manpower purely on contract basis for deployment in the office of All India Council for Technical Education, (AICTE), HQ, New Delhi.
Post: Software Developer, Young Professional, IT Consultant.
Total vacancy: 4. Software Developer: 2, Young Professional: 1, IT Consultant: 1
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 24th January, 2023.
………………………………
অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনে সফটওয়্যার ডেভেলপার, ইয়ং প্রফেশনাল, আইটি কনসালট্যান্ট পদে ৪ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ প্রার্থী বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সফটওয়্যার ডেভেলপার: বি.টেক পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এম.টেক / এমসিএ পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এম.এসসি (আইটি/ কম্পিউটার সায়েন্স) পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৷ এককালীন বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা৷
(২) ইয়ং প্রফেশনাল: বি.টেক / এমবিএ বা মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷
(৩) আইটি কনসালট্যান্ট: (ক) ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে অথবা উল্লিখিত শাখাগুলিতে ডিপ্লোমা পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷ (খ) ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স শাখায় বি.ই / বি.টেক পাশের পর ২-৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স শাখায় এম.ই / এম.টেক / এমবিএ (আইটি) পাশ হতে হবে অথবা এম.এসসি (ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্স) পাশের পর ১-২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন সায়েন্স / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স শাখায় ডিপ্লোমা পাশের পর ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷ বয়স: ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.becil.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮৮৫ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫৩১ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.becil.com/vacancies
Get details: Click Here





