Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

Bhabha Atomic Research Centre Recruitment /ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে ৬৩ কর্মী

Advertisement No. 01/2021(R-I)

Online applications are invited from eligible candidates for appointment to the following posts in RMRC (Radiation Medicine Research Centre), Kolkata and BARC, Mumbai.

Post: Medical / Scientific Officer/E(Nuclear Medicine) (Post Code DR/01), Medical/ Scientific Officer/D(Nuclear Medicine) (Post Code DR/02), Technical Officer/D (Nuclear Medicine Technologist) (Post Code DR/03), Nurse/A (Post Code DR/04), Sub-Officer/B (Post Code DR/05), Scientific Assistant/C (Nuclear Medicine Technologist) (Post Code DR/06), Scientific Assistant/B(Pathology) (Post Code DR/07), Scientific Assistant/B (Nuclear Medicine Technologist) (Post Code DR/08), Scientific Assistant/B(Radiography) (Post Code DR/09), Pharmacist/B (Post Code DR/10), Driver-cum-Pump Operator-cum-Fireman/A (Post Code DR/11), Stipendiary trainee, Category-I(Computer Operation) (Post Code TR/01), Stipendiary trainee, Category-I(Health Physicist) (Post Code TR/02), Stipendiary trainee, Category-II(Laboratory Technician) (Post Code TR/03), Stipendiary trainee, Category-II (Dental Technician-Hygienist) (Post Code TR/04).

Eligibility: Post Wise Different.

Age (As on 15.02.2021): Post Wise Different.

Total Vacancy: 63.

Salary: Post Wise Different.

Online application closing date: 15 February, 2021.

Website: http://www.barc.gov.in/

……………………………………………………………………..

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তাদের সহযোগী সংস্থা রেডিয়েশন মেডিসিন রিসার্চ কলকাতা এবং বার্ক, মুম্বাই সেন্টারে মেডিক্যাল / সায়েন্টিফিক অফিসার, টেকনিক্যাল অফিসার, নার্স, সাব অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান ও স্টাইপেন্ডারি ট্রেনি পদে ৬৩  জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্স / এ, পোস্ট কোড DR/04: উচ্চমাধ্যমিক পাশের পর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা পাশ হতে হবে ও কেন্দ্র / রাজ্য সরকারের নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে অথবা বি.এসসি নার্সিং পাশ হতে হবে অথবা নার্সিং এ সার্টিফিকেট ও সেনাবাহিনীর হসপিটাল / নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাস থ্রি পদে কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৯ (জেনাঃ ৮, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : পে লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০ টাকা৷

(২) ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/ এ, পোস্ট কোড DR/11: কমপক্ষে ৫০% নম্বর সহ কেমিস্ট্রি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ১ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফায়ার ফাইটিং ইক্যুইপমেন্টে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১১ (জেনাঃ ৬, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা৷

(৩) সাব অফিসার / বি, পোস্ট কোড DR/05: কমপক্ষে ৫০% নম্বর সহ কেমিস্ট্রি নিয়ে উচ্চমাধ্যমিক পাশের পর নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসারের কোর্স পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১২ বছরের অভিজ্ঞতা বা ফায়ারম্যান / ড্রাইভার কাম অপারেটর পদে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা৷

(৪) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / সি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট), পোস্ট কোড DR/06: কমপক্ষে ৬০% নম্বর সহ এম.এসসি পাশের পর ডিএমআরআইটি / ডিএনএমটি / ডিএফআইটি পাশ ও ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে বি.এসসি পাশের পর সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৭ (তঃউঃজাঃ১, ওবিসি ৬)৷ বেতনক্রম : পে লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০ টাকা৷

(৫) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি (প্যাথোলজি), পোস্ট কোড DR/07: কমপক্ষে ৬০% নম্বর সহ বি.এসসি পাশের পর মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে বি.এসসি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (তঃউঃজাঃ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা৷

(৬) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট), পোস্ট কোড DR/08: কমপক্ষে ৬০% নম্বর সহ এম.এসসি পাশের পর ৫০% নম্বর সহ ডিএমআরআইটি / ডিএনএমটি / ডিএফআইটি পাশ অথবা কমপক্ষে ৬০% নম্বর সহ নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিতে বি.এসসি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (ওবিসি)৷ বেতনক্রম : পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা৷

(৭) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি (রেডিওগ্রাফি), পোস্ট কোড DR/09: কমপক্ষে ৬০% নম্বর সহ রেডিওগ্রাফিতে বি.এসসি পাশ অথবা কমপক্ষে ৫০% নম্বর সহ বি.এসসি পাশের পর রেডিওগ্রাফিতে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম : পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা৷

(৮) ফার্মাসিস্ট/ বি (রেডিওগ্রাফি), পোস্ট কোড DR/10: কমপক্ষে ৫০% নম্বর সহ কেমিস্ট্রি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ও ফার্মাসিতে ২ বছরে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ফার্মাসিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : পে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০ টাকা৷

(৯) স্টাইপেন্ডারি ট্রেনি, ক্যাটাগরি ১ (কম্পিউটার অপারেশন), পোস্ট কোড TR/01: কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেক্ট্রনিক্সে ডিপ্লোমা পাশ হতে হবে৷ মাধ্যমিক পাশের পর ৩ বছর বা উচ্চমাধ্যমিক / গ্র্যাজুয়েশনের পর ২ বছরের ডিপ্লোমা পাশ হত হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৯ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (ওবিসি)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১৬,০০০ টাকা ও দ্বিতায় বছর প্রতি মাসে ১৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(১০) স্টাইপেন্ডারি ট্রেনি, ক্যাটাগরি ১ (হেলথ ফিজিসিস্ট), পোস্ট কোড TR/02: কমপক্ষে ৬০% নম্বর সহ ফিজিক্স / কেমিস্ট্রিতে বি.এসসি পাশ হতে হবে, সাবসিডারি সাবজেক্ট হিসেবে জুলজি / বটানি থাকতে হবে৷ উচ্চমাধ্যমিকে ম্যাথমেটিক্স থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৯ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (তঃউঃজাঃ)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১৬,০০০ টাকা ও দ্বিতায় বছর প্রতি মাসে ১৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(১১) স্টাইপেন্ডারি ট্রেনি, ক্যাটাগরি ২ (ল্যাবরেটরি টেকনিশিয়ান), পোস্ট কোড TR/03: কমপক্ষে ৬০% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস ও বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৯ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১০,৫০০ টাকা ও দ্বিতায় বছর প্রতি মাসে ১২,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(১২) স্টাইপেন্ডারি ট্রেনি, ক্যাটাগরি ২ (ডেন্টাল টেকনিশিয়ান- হাইজিনিস্ট), পোস্ট কোড TR/04: কমপক্ষে ৬০% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ ও ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৯ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (ওবিসি)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ প্রথম বছর প্রতি মাসে ১০,৫০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১২,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(১৩)টেকনিক্যাল অফিসার / ডি (নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট), পোস্ট কোড DR/03: কমপক্ষে ৬০% নম্বর সহ এম.এসসি পাশের পর ডিএমআরআইটি / ডিএনএমটি / ডিএফআইটি পাশ ও ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : পে লেভেল ১১ অনুযায়ী ৬৭,৭০০ টাকা৷

(১৪)মেডিক্যাল / সায়েন্টিফিক অফিসার / ডি (নিউক্লিয়ার মেডিসিন), পোস্ট কোড DR/02: নিউক্লিয়ার মেডিসিনে এমএস / এমডি বা ডিএনবি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : পে লেভেল ১১ অনুযায়ী ৬৭,৭০০ টাকা৷

(১৫)মেডিক্যাল / সায়েন্টিফিক অফিসার / ই (নিউক্লিয়ার মেডিসিন), পোস্ট কোড DR/01: নিউক্লিয়ার মেডিসিনে এমএস / এমডি পাশের পর ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : পে লেভেল ১২ অনুযায়ী ৭৮,৮০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruit.bark.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :