Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CANT. BOARD BARRACKPORE HIRING 4 EMPLOYEES / ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মী নিয়োগ

Cantonment Board Barrackpore is inviting applications for the following posts.

Post: Pump operator, Meter Reader, Labour, Sub-assistant Engineer.

Total Vacancy: 4

Eligibility: 8th, 10th, Diploma, Graduate (post-wise different)

Age Limit: post-wise different

Salary: post-wise different

Last Date of Online Application: 31/01/2023

……………………

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড লেবার, পাম্প অপারেটর, মিটার রিডার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ৪ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) লেবার: অষ্টম শ্রেণি পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা৷

(২) পাম্প অপারেটর: অষ্টম শ্রেণি পাশ ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ইলেকট্রিক্যাল সার্টিফিকেট হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা৷

(৩) মিটার রিডার: মাধ্যমিক পাশ হতে হবে৷ বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টারনেট অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স করা থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা৷

(৪) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা পাশ হতে হবে৷ অটোক্যাড বিষয়ক কাজের জ্ঞান থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.cbbarrackpore.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় নির্দেশ অনুযায়ী যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ মিটার রিডার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় দরখাস্ত ফি ১,০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রিলিমিনারি পরীক্ষা, ইন্টারভিউ / স্কিল / ফিজিক্যাল টেস্ট ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Websitewww.cbbarrackpore.org

Official NotificationClick Here

Share it :