HQ Central Command invites applications for recruitment to the following posts.
Post: Health Inspector, Washerman.
Total Vacancy: 43. Health Inspector- 17, Washerman- 26
Eligibility: Health Inspector- Class 10 pass with Sanitory Certificate Course, Washerman- Class 10 pass.
Age limit: Health Inspector- 18 to 27 years, Washerman- 18 to 25 years as on 12th September, 2022.
Pay scale: Health Inspector- Level 4, Washerman- Level 1
Last Date of Receipt of Application: 12th September, 2022
…………………………………
প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ হেড কোয়ার্টার সেন্ট্রাল কমান্ড হেলথ ইন্সপেক্টর ও ওয়াশারম্যান পদে ৪৩ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১২ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) হেলথ ইন্সপেক্টর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে স্যানিটারি ইনস্পেক্টর কোর্স সার্টিফিকেট পাশ হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১২ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-৪৷
(২) ওয়াশারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ বয়স: ১২ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ বেতনক্রম: লেভেল-১৷
পদ ও ইউনিট অনুযায়ী শূন্যপদ: (১) হেলথ ইন্সপেক্টর এসএইচও দেরাদুন: ২ (অসংরক্ষিত)৷ (২) হেলথ ইন্সপেক্টর এসএইচও এলাহাবাদ: ২ (অসংরক্ষিত)৷ (৩) হেলথ ইন্সপেক্টর এসএইচও আগ্রা: ২ (অসংরক্ষিত)৷ (৪) হেলথ ইন্সপেক্টর এসএইচও বেরিলি: ২ (অসংরক্ষিত)৷ (৫) হেলথ ইন্সপেক্টর এসএইচও লখনউ: ২ (অসংরক্ষিত)৷ (৬) হেলথ ইন্সপেক্টর এসএইচও মিরাট: ২ (অসংরক্ষিত)৷ (৭) হেলথ ইন্সপেক্টর এসএইচও নামকুম: ২ (অসংরক্ষিত)৷ (৮) হেলথ ইন্সপেক্টর এসএইচও রামগড়: ২ (অসংরক্ষিত)৷ (৯) হেলথ ইন্সপেক্টর এসএইচও রুরকি: ২ (অসংরক্ষিত)৷ (১০) ওয়াশারম্যান ১৬১ এমএইচ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (১১) ওয়াশারম্যান বিএইচ লখনউ: ৪ (তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ (১২) ওয়াশারম্যান সিএইচ লখনউ: ১ (অসংরক্ষিত)৷ (১৩) ওয়াশারম্যান এমএইচ আগ্রা: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ (১৪) ওয়াশারম্যান এমএইচ এলাহাবাদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (১৫) ওয়াশারম্যান এমএইচ বেরিলি: ১ (অসংরক্ষিত)৷ (১৬) ওয়াশারম্যান এমএইচ দানাপুর: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ১) এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ (১৭) ওয়াশারম্যান এমএইচ দেরাদুন: ৩ (জেনাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (১৮) ওয়াশারম্যান এমএইচ ফৈজাবাদ: ১ (অসংরক্ষিত)৷ (১৯) ওয়াশারম্যান এমএইচ ফতেগড়: ১ (অসংরক্ষিত)৷ (২০) ওয়াশারম্যান এমএইচ ল্যান্সডাউন: ২ (অসংরক্ষিত)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ (২১) ওয়াশারম্যান এমএইচ রামগড়: ১ (অসংরক্ষিত)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷ (২২) ওয়াশারম্যান এমএইচ জববলপুর: ২ (অসংরক্ষিত)৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ-ফোর সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ১০০ টাকা Commandant, Commandant Hospital (Central Command), Lucknow-এর অনুকূলে পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ সরকারি নিয়ম অনুযায়ী ফি প্রদানে ছাড় পাওয়া যাবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও বুড়ো আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র, জন্মতারিখের প্রমাণপত্র / ডোমিসাইল সার্টিফিকেট / ন্যাশনালিটি সার্টিফিকেট / পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট / ইন্ডিয়ান পাসপোর্ট-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং অতিরিক্ত ২টি পাসপোর্ট ছবি ও উল্লিখিত পোস্টাল অর্ডার একত্রে একটি মুখবন্ধ খামে ভরে তার উপর ‘Application for the post of……………………’ ও ক্যাটেগরি (বড় হরফে) লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-Commandant, Commandant Hospital (Central Command), Lucknow- 226002৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা খামের বাঁদিকের উপরের কোণে ক্যাটেগরি লিখে সংরক্ষিত শ্রেণির নাম উল্লেখ করবেন৷ প্রতিটি পদের জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷ দরখাস্তের বয়ান পাওয়া যাবে www.karmasanskriti.com ওয়েবসাইটে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও স্কিল / ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: Click Here





