Central Ground Water Board (CGWB) invites applications for the following post on contractual basis.
Post: Staff Car Driver (Ordinary Grade)
Total Vacancy: 24 (UR:15, SC:3, ST:1, OBC:5)
Eligibility: Matriculation, Driving License, Experience, Relevant knowledge.
Age limit: 18 to 27 years
Pay scale: Rs. 19,900 – Rs. 63,200
Last Date of Receipt of Application: 31st January, 2021
………………………………………
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদে ২৪ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়/ওবিসি/প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা কেন্দ্রীয় নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷
যোগ্যতা : মাধ্যমিক পাশ হওয়া আবশ্যক৷ ভারী যান চালানোর বৈধ লাইসেন্স ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ মোটর ভেহিক্যাল মেকানিজম বিষয়ক জ্ঞান এবং ইংরাজী বা হিন্দি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে৷
শূন্যপদ : ২৪ (জেনাঃ১৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫)৷ এর মধ্যে ১টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷
বেতনক্রম : ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.cgwb.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান অনুযায়ী৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “application for the post of staff car driver (ordinary grade)” লিখে রেজিস্টার্ড/স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – To the Regional Director, Department of Water Resources, River Development & Ganga Rejuvenation, South Western Region, Bengaluru – 560102৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.cgwb.gov.in
Official Notification: Click Here





