Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CENTRE ADMINISTRATOR & CASE WORKER IN MALDA DISTRICT / মালদা জেলায় সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও কেস ওয়ার্কার

Memo No. 370/DCPU(MLD)

Applications are invited from eligible female candidates of Malda district for the following posts.

Post: Centre Administrator, Case Worker.

Total vacancy: 3 (Centre Administrator- 1, Case Worker- 2)

Eligibility:  Centre Administrator- PG, Case Worker- Graduate.

Age:  Centre Administrator- 45 years, Case Worker- 35 years

Salary: Centre Administrator- Rs. 30,000, Case Worker- Rs. 15,000

Last Date of Receipt of Application: 30th June, 2022 till 5 pm.

……………………………………….

মালদা জেলার সমাজ কল্যাণ বিভাগে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও কেস ওয়ার্কার পদে ৩ জন মহিলা নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে৷ প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৩০ জুন, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১)  কেস ওয়ার্কার: গ্র্যাজুয়েট হতে হবে ও এমএস অফিস সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বাংলা লিখতে, পড়তে ও বলতে জানা এবং ইংরেজি লিখতে ও পড়তে জানা আবশ্যক৷ উইমেন ইস্যুতে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৮ জুন, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷

(২) সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর: পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও এমএস অফিস সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বাংলা লিখতে, পড়তে ও বলতে জানা এবং ইংরেজি লিখতে ও পড়তে জানা আবশ্যক৷ সোশ্যাল ওয়ার্ক / উইমেন ইস্যুতে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.malda.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে অতিরিক্ত দুইটি পাসপোর্ট ছবি এবং বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তা সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে এই ঠিকানায় The District Social Welfare Section, Room No.- 12, Office of the District Magistrate and Collectorate, Malda, PIN- 732101৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: www.malda.gov.in

Official Notification: Click Here

Share it :