Memo No. 503/SW(DN)
Applications are invited from eligible female candidates of North 24 Pgs. district for the following posts.
Post: Centre Administrator, Case Worker.
Total vacancy: 3. Centre Administrator- 1, Case Worker- 2.
Eligibility: Centre Administrator- PG, Case Worker- Graduate.
Age: Centre Administrator- 45 years, Case Worker- 35 years
Salary: Centre Administrator- Rs. 30,000, Case Worker- Rs. 15,000.
Last Date of Application Submission: 10th June, 2022.
………………………………………..
উত্তর চবিবশ পরগণা জেলার সমাজ কল্যাণ বিভাগে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও কেস ওয়ার্কার পদে ৩ জন মহিলা নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ জুন, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কেস ওয়ার্কার: গ্র্যাজুয়েট হতে হবে ও এমএস অফিস সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা এবং ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানা আবশ্যক৷ উইমেন ইস্যুতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৪ মে, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷
(২) সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর: পোস্ট গ্র্যাজুয়েট বা সমতুল যোগ্যতা থাকতে হবে ও এমএস অফিস সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানা এবং ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানা আবশ্যক৷ সোশ্যাল ওয়ার্ক / উইমেন ইস্যুতে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.north24parganas.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি (৩০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: www.north24parganas.gov.in
Official Notification: Click Here





