Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CGWB HIRING 26 GROUP-C / কেন্দ্রীয় সংস্থায় ২৬ গ্রুপ ‘সি’

Central Ground Water Board (CGWB) invites applications for the following post on contractual basis.

Post:  Staff Car Driver (Ordinary Grade)

Total Vacancy: 26 (UR:9, SC:6, OBC:4, EWS:7)

Eligibility: Matriculation, Driving License, Experience, Relevant knowledge.

Age limit: 18 to 27 years

Pay scale: Level 2 (Rs. 19,900)

Last Date of Receipt of Application: 21st August, 2022

……………………….

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) পদে ২৬ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ২১ আগস্ট, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

যোগ্যতা:  মাধ্যমিক পাশ হওয়া আবশ্যক৷ ভারী যান চালানোর বৈধ লাইসেন্স ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ মোটর মেকানিজম বিষয়ক জ্ঞান এবং ইংরাজী বা হিন্দি ভাষা লিখতে ও পড়তে জানতে হবে৷

শূন্যপদ: ২৬ (জেনাঃ ৯, তঃজাঃ ৬, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ এর মধ্যে ২টি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত৷

বেতনক্রম: লেভেল ২ (১৯,৯০০ টাকা)৷

আবেদন করার পদ্ধতি:  দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে। নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF STAFF CAR DRIVER (ORDINARY GRADE), GROUP-‘C’ (MINISTERIAL, NON-GAZETTED)” লিখে রেজিস্টার্ড/স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – To the Regional Director, CGWB, Central Region, N.S. Building, Opp. Old VCA, Civil Lines, Nagpur-440001।

Official Website: www.cgwb.gov.in

Proforma: click here

Share it :