Memo No.: 6498
Office of the Chief Medical Officer of Health, Hooghly is inviting applications to recruit Coordinator & Data Entry Operator on contractual basis.
Post: Coordinator & Data Entry Operator
Total Vacancy: 10 (Coordinator-5 & Data Entry Operator-5)
Eligibility:
Coordinator – Post Graduate Diploma/Degree in Health Care Management / Hospital Administration, Proficiency in MS Office, Experience.
Data Entry Operator – Graduate, Diploma/Certificate Course in Computer Application, Working knowledge of computers, Experience.
Age limit: 21 years to 40 years as on 01.01.2021.
Remuneration:
Coordinator- Rs. 45,000
Data Entry Operator- Rs. 13,560
Interview Date: 27th November, 2021
……………………………………….
অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, হুগলি কো-অর্ডিনেটর ও ডেটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ১০ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কো-অর্ডিনেটর : হেলথ কেয়ার ম্যানেজমেন্ট / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে ও এমএস অফিস প্রোগ্রামে দক্ষ হতে হবে৷ সরকারি / বেসরকারি সংস্থায় কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৫৷ বেতন : ৪৫,০০০ টাকা৷
(২) ডেটা এন্ট্রি অপারেটর : গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ সরকারি সংস্থায় কমপক্ষে ৩ বছর / বেসরকারি সংস্থায় কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৫৷ বেতন : ১৩,৫৬০ টাকা৷
ডিসটেন্স লার্নিং কোর্স বা কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করা যাবে না৷
প্রার্থী বাছাই পদ্ধতি : নথিপত্র যাচাই, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ইন্টারভিউ / কম্পিউটার টেস্ট / নথিপত্র যাচাই-এর কেন্দ্র -Office of the CMOH, Barabazar, Chinsurah, Hooghly 712101৷ ইন্টারভিউ হবে ২৭ নভেম্বর, ২০২১৷ উক্ত ঠিকানায় ওই তারিখে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে যাবতীয় অরিজিনাল নথিপত্র ও প্রতিলিপি নিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশনের জন্য উপস্থিত হতে হবে৷ নির্বাচিত প্রার্থীদের ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত নিয়োগ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.wbhealth.gov.in ওয়েবসাইট৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Recruitment_Notice_.pdf





