CSIR-National Aerospace Laboratories is inviting applications for the following post.
Post: Trade Apprentice
Total Vacancy: 77
Eligibility: 10th/HS, ITI
Age Limit: 18 to 27 years
Training Period: 1 year
Stipend: Rs. 8,050.
Last Date of Online Application: 4th April, 2022.
………………………………………..
সিএসআইআর-ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিস, বেঙ্গালুরু ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৭৭ জন নিয়োগ করবে৷ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম ও ডঃ বি আর আম্বেদকর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড ট্রেনিং প্রোগ্রাম-এর মাধ্যমে৷ বয়স : বয়স হতে হবে কমপক্ষে ১৬ বছর৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৪ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মেশিনিস্ট: ২০১৭ সাল বা তার পরবর্তী সময়ে বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক / উচ্চমাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৬৷
(২) টার্নার: ২০১৭ সাল বা তার পরবর্তী সময়ে বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক / উচ্চমাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৫৷
(৩) ইলেকট্রিশিয়ান: ২০১৭ সাল বা তার পরবর্তী সময়ে বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক / উচ্চমাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৮৷
(৪) ফিটার: ২০১৭ সাল বা তার পরবর্তী সময়ে বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক / উচ্চমাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১২৷
(৫) মেকানিক (মোটর ভেহিকেল): ২০১৭ সাল বা তার পরবর্তী সময়ে বিজ্ঞান ও অংক সহ মাধ্যমিক / উচ্চমাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৷
(৬) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক): ২০১৭ সাল বা তার পরবর্তী সময়ে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৷
ট্রেনিং প্রোগ্রাম অনুযায়ী শূন্যপদ: (১) ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম (পোস্ট কোডNATP/01) : ৫২ (জেনাঃ ২৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪)৷
(২) ডঃ বি আর আম্বেদকর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড ট্রেনিং প্রোগ্রাম (পোস্ট কোডDr. AATP/02): ২৫ (তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৯)৷
শারীরিক মাপজোক: উচ্চতা কমপক্ষে ১৩৭ সেমি ও ওজন কমপক্ষে ২৫.৪ কেজি হওয়া আবশ্যক৷ ছাতি কমপক্ষে ৩.৮ সেমি প্রসারণক্ষম হতে হবে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড: ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করার জন্য প্রার্থীকে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://www.nal.res.in/ ওয়েবসাইট৷
Official Website: https://www.nal.res.in/
Official Notification: Click Here
Apply Online: Click Here





