Advt. No. DCSEM/01/2022
Directorate of Construction, Services and Estate Management (DCSEM), a constituent unit of Department of Atomic Energy (DAE) invites application in the attached format from young, dynamic and dedicated candidates fulfilling the qualifications, having minimum age of 18 years and maximum age as prescribed against each post as on 29.04.2022 for the following posts..
Posts: Technical Officer/C, Technician/B, Scientific Assistant/B.
Total vacancy: 33. Technical Officer/C: 3, Technician/B: 20, Scientific Assistant/B: 10.
Eligibility: Post wise different.
Age: Post wise different.
Pay scale: Post wise different.
Last Date of Recipt Application: 29th April, 2022.
…………………………………………
কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীন ডিরেক্টরেট অফ কনস্ট্রাকশন, সার্ভিসেস অ্যান্ড এস্টেট ম্যানেজমেন্ট টেকনিক্যাল অফিসার/সি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি ও টেকনিশিয়ান/বি পদে ৩৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (ক) টেকনিক্যাল অফিসার/সি : কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বি.ই/বি.টেক পাশ হতে হবে৷ বয়স : ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে ওবিসি প্রার্থীদের বেলায় ৩৮ বছর ও তপশিলি জাতির প্রার্থীদের বেলায় ৪০ বছর হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : পোস্ট কোড-১, টেকনিক্যাল অফিসার/সি (সিভিল) : ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ পোস্ট কোড-২, টেকনিক্যাল অফিসার/সি (মেকানিক্যাল) : ১ (ওবিসি)৷ বেতনক্রম : ৫৬,১০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(খ) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি : মাধ্যমিক পাশের পর ৩ বছর বা উচ্চমাধ্যমিক পাশের পর ২ বছর ৬০ শতাংশ বা তার বেশি নম্বর সহ সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : পোস্ট কোড-৩, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (সিভিল) : ৬ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে জেনারেল, তপশিলি জাতি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৩০ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ৩৩ বছর, তপশিলি উপজাতি প্রার্থীদের বেলায় ৩৫ বছর৷ পোস্ট কোড-৪, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (মেকানিক্যাল) : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে জেনারেল, তপশিলি জাতি প্রার্থীদের বেলায় ৩০ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ৩৩ বছর, তপশিলি উপজাতি প্রার্থীদের বেলায় ৩০ বছর৷ পোস্ট কোড-৫, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/বি (ইলেকট্রিক্যাল) : ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে জেনারেল, তপশিলি জাতি, ওবিসি প্রার্থীদের বেলায় ৩০ বছর, তপশিলি উপজাতি প্রার্থীদের বেলায় ৩৫ বছর৷ বেতনক্রম : ৩৫,৪০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(গ) টেকনিশিয়ান/বি : কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান ও গণিত বিষয় নিয়ে মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ : পোস্ট কোড-৬, টেকনিশিয়ান/বি (প্লাম্বিং) : ৪ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে জেনারেল, তপশিলি জাতি ২৫ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ২৮ বছর, তপশিলি উপজাতি প্রার্থীদের বেলায় ৩০ বছর৷ পোস্ট কোড-৭, টেকনিশিয়ান/বি (কার্পেন্ট্রি) : ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে জেনারেল, তপশিলি জাতি ২৫ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ২৮ বছর, তপশিলি উপজাতি প্রার্থীদের বেলায় ৩০ বছর৷ পোস্ট কোড-৮, টেকনিশিয়ান/বি (ম্যাসনরি) : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে জেনারেল, তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের বেলায় ২৫ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ২৮ বছর৷ পোস্ট কোড-৯, টেকনিশিয়ান/বি (ফিটার) : ২ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ২৫ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ২৮ বছর৷ পোস্ট কোড-১০, টেকনিশিয়ান/বি (এয়ার কন্ডিশনিং) : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে জেনারেল, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় ২৫ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ২৮ বছর, জেনারেল শারীরিক প্রতিবন্ধী প্রার্থী, তপশিলি সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৩৫ বছর, ওবিসি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৩৮ বছর৷ পোস্ট কোড-১১, টেকনিশিয়ান/বি (ইলেকট্রিক্যাল) : ৬ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে ১টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বয়স হতে হবে ২৯ এপ্রিল, ২০২২ এর হিসেবে জেনারেল, তপশিলি জাতি, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ২৫ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ২৮ বছর, তপশিলি উপজাতি প্রার্থীদের বেলায় ৩০ বছর, জেনারেল শারীরিক প্রতিবন্ধী প্রার্থী, তপশিলি জাতি শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৩৫ বছর, ওবিসি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৩৮ বছর, তপশিলি উপজাতি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৪০ বছর৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.dcsem.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবির (সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা) উপর নিজের নাম ও তারিখ লিখে আঠা দিয়ে লাগাতে হবে৷ আরো ২ কপি ছবি দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে৷ দরখাস্তের ফি টেকনিক্যাল অফিসার / সি পদের বেলায় ৫০০ টাকা, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি পদের বেলায় ৩০০ টাকা, টেকনিশিয়ান / বি পদের বেলায় ২৫০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যেেম জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘Pay and Accounts Officer, DCSEM (payable at Mumbai’-এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তা একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Assistant Personnel Officer, Recruitment Section, Directorate of Construction, Services & Estate Management, 2nd Floor, Vikram Sarabhai Bhavan, Anushaktinagar, Mumbai – 400094৷ খামের উপর লিখতে হবে‘Application for the post of ______ Post Code._____ against Advertisement No. DCSEM/01/2022৷ একটি পদের জন্য একটি দরখাস্ত পাঠাবেন৷ একাধিক পদে আবেদন করতে চাইলে প্রতি পদের জন্য আলাদা আলাদা দরখাস্ত পাঠাতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: http://dcsem.gov.in/
Get details: Click Here





