Memo. No. DHFWS/BSHRT/3025/22
DHFWS, Basirhat Health District invites applications for the following contractual posts.
Post: Community Health Assistant (Urban), Staff Nurse, Laboratory Technician, Block Epidemiologist, , Block Data Manager, Block Public Health Manager, Medical Officer.
Total Vacancy: 25
Eligibility: Diploma/Graduate/PG in relevant disciplines.
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Online Application: 10th August, 2022
………………………
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, বসিরহাট স্বাস্থ্য জেলা স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আর্বান), ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার পদে ২৫ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১০ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷
(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেম্যাটিকস / বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা সুকল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷
(৪) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৫) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৬) ব্লক ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷
(৭) মেডিকেল অফিসার: এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে তপশিলি প্রার্থীরা ৫ বছর ও ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা ”District Health & Family Welfare Samity, Basirhat Health District” South 24 Parganas”, A/C no.: 1469104000013217, IFSC Code: IBKL0001469 Basirhat Branch- এর অনুকূলে জমা করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, ড্রাইভিং লাইসেন্স (যদি প্রযোজ্য হয়), পেশাদারি যোগ্যতার রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান পদের বেলায় শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক এপিডেমিওলজিস্ট ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক ডেটা ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্ট-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ল্যাবরেটরি টেকনিশিয়ান ও মেডিকেল অফিসার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: Click Here





