Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

DH&FWS NORTH 24 PGS. RECRUITING COORDINATOR & DEO / উত্তর ২৪ পরগণা জেলা স্বাস্থ্য বিভাগে কো-অর্ডিনেটর ও ডেটা এন্ট্রি অপারেটর

Memo No. CMOH/N24PGS/NHM/1094

District Health & Family Welfare Samiti, North 24 Parganas is inviting applications to recruit Coordinator & Data Entry Operator on contractual basis.

Post: Coordinator & Data Entry Operator

Total Vacancy: 12 (Coordinator-8 & Data Entry Operator-4)

Eligibility:

Coordinator – Post Graduate Diploma/Degree in Health Care Management / Hospital Administration, Proficiency in MS Office, Experience.

Data Entry Operator – Graduate, Diploma/Certificate Course in Computer Application, Working knowledge of computers, Experience.

Age limit: 21 years to 40 years.

Remuneration:

Coordinator- Rs. 45,000

Data Entry Operator- Rs. 13,560

Application Fee: Rs. 100 (Rs. 50 for Reserve category candidates)

Last Date of Receipt of Application18th February, 2022.

………………………………………………………………………………………

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, উত্তর ২৪ পরগণা কো-অর্ডিনেটর ও ডেটা এন্ট্রি অপারেটর পদে ১২ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) কো-অর্ডিনেটর: হেলথ কেয়ার ম্যানেজমেন্ট / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে ও এমএস অফিস প্রোগ্রামে দক্ষ হতে হবে৷ সরকারি / বেসরকারি সংস্থায় কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৮ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : ৪৫,০০০ টাকা৷

(২) ডেটা এন্ট্রি অপারেটর : গ্র্যাজুয়েট ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে৷ সরকারি সংস্থায় কমপক্ষে ৩ বছর  / বেসরকারি সংস্থায় কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : ১৩,৫৬০ টাকা৷

ডিসটেন্স লার্নিং কোর্স বা কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করা যাবে না৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.north24parganashealth.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি বাবদ ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন http://www.north24parganas.gov.in/ ও https://www.wbhealth.gov.in/ ওয়েবসাইট৷

Official Website: https://www.wbhealth.gov.in/  ,  www.north24parganas.gov.in

Official Notification: Click Here

Share it :