Memo. No. 2091/DH&FWS/II-3
DHFWS, Purba Bardhaman invites applications for the following contractual posts.
Post: Staff Nurse, Laboratory Technician, Block Epidemiologist, Counsellor, Block Data Manager, Block Public Health Manager, Medical Officer General Duty.
Total Vacancy: 63
Eligibility: Diploma/Graduate/PG in relevant disciplines.
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Online Application: 15/07/2022
………………………………………….
পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার জেনারেল ডিউটি, কাউন্সেলর পদে ৬৩ জন নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৫ জুলাই, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে ও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথেম্যাটিকস / বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷
(৩) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৪) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৫) ব্লক ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷
(৬) কাউন্সেলর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হলে, কম্পিউটারের কাজে দক্ষ হলে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২০,০০০ টাকা৷
(৭) মেডিকেল অফিসার জেনারেল ডিউটি: এমবিবিএস পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা)‘DISTRICT HEALTH AND FAMILY WELFARE SAMITI (NON-NHM) Bank A/C No- 0187132000008, IFSC- CNRB0000187’-এর অনুকূলে এনইএফটি-র মাধ্যমে জমা করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ব্লক এপিডেমিওলজিস্ট ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ কাউন্সেলর পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ল্যাবরেটরি টেকনিশিয়ান ও মেডিকেল অফিসার জেনারেল ডিউটি পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক ডেটা ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্ট-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ স্টাফ নার্স পদের বেলায় শিক্ষাগত যোগ্যতার ফাইনাল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: click here





