Ex-Servicemen Contributory Health Scheme Station HQ (ECHS Cell), Panagarh is inviting applications for the recruitment to the following posts.
Posts: Female Attendant, Clerk, Driver, Peon, Nursing Asisstant, Laboratory Technician, Officer-in-ChargeDental A/T/H, Dental Officer, Medical Officer.
Total Vacancy: 11
Eligibility: Class 8, Matric/HS, Diploma, Graduate (Post-wise different)
Salary: Post-wise different
Last Date of Receipt of Application: 22.02.2023
…………………………
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ইসিএইচএস) সেল, স্টেশন হেডকোয়ার্টার পানাগড় ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিমেল অ্যাটেনড্যান্ট, ড্রাইভার, পিওন, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, অফিসার-ইন-চার্জ, ডেন্টাল এ / টি / এইচ, ডেন্টাল অফিসার, মেডিক্যাল অফিসার পদে ১১ জন কর্মী নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে মেয়াদ বাড়তে পারে৷ নিয়োগ করা হবে সংস্থার বাঁকুড়া ও বর্ধমান জেলাস্থিত পলিক্লিনিকে৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ল্যাবরেটরি টেকনিশিয়ান: মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে বিএসসি পাশ হতে হবে বা সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক পাশের পরে মেডিক্যাল ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (পলিক্লিনিক বর্ধমান- ১, পলিক্লিনিক বাঁকুড়া- ১)৷ বেতন: ২৮,১০০ টাকা৷
(২) ফিমেল অ্যাটেনড্যান্ট: লিখতে ও পড়তে জানতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বর্ধমান)৷ বেতন: ১৬,৮০০ টাকা৷
(৩) ড্রাইভার: অষ্টম শ্রেণি পাশ হতে হবে বা আর্মড ফোর্স থেকে এমটি ড্রাইভারের ক্লাস-I সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বর্ধমান)৷ বেতন: ১৯,৭০০ টাকা৷
(৪) পিওন: অষ্টম শ্রেণি পাশ হতে হবে বা আর্মড ফোর্স থেকে জিডি ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বর্ধমান)৷ বেতন: ১৬,৮০০ টাকা৷
(৫) নার্সিং অ্যাসিস্ট্যান্ট: জিএনএম বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে বা আর্মড ফোর্স থেকে ক্লাস-I সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বর্ধমান)৷ বেতন: ২৮,১০০ টাকা৷
(৬) ক্লার্ক: গ্র্যাজুয়েট হতে হবে বা আর্মড ফোর্স থেকে ক্লাসিক্যাল ট্রেডের ক্লাস-I সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বর্ধমান)৷ বেতন: ১৬,৮০০ টাকা৷
(৭) অফিসার-ইন-চার্জ: গ্র্যাজুয়েট হতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বর্ধমান)৷ বেতন: ৭৫,০০০ টাকা৷
(৮) ডেন্টাল এ / টি / এইচ: ডেন্টাল হাইজিন বিষয়ে ডিপ্লোমা পাশ বা আর্মড ফোর্স থেকে ক্লাস-I ডিএইচও / ডিওআরএ কোর্স পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বাঁকুড়া)৷ বেতন: ২৮,১০০ টাকা৷
(৯) ডেন্টাল অফিসার: বিডিএস পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বাঁকুড়া)৷ বেতন: ৭৫,০০০ টাকা৷
(১০) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (পলিক্লিনিক বাঁকুড়া)৷ বেতন: ৭৫,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.echs.gov.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি মুখবন্ধ করা খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায় – OIC, Stn HQs (ECHS Cell), Panagarh, PIN 901321, c/o 99 APO৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ইন্টারভিউ হবে মার্চ, ২০২৩-এর দ্বিতীয় সপ্তাহে স্টেশন হেডকোয়ার্টার পানাগড়-এ৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.echs.gov.in
Official Notification: Click Here





