Advertisement No: HCL/MCP/HR/Apprentice/2022
Hindustan Copper Limited invites applications for the following post.
Post: Trade Apprentice
Total Vacancy: 96
Eligibility: 10th with ITI/Non-ITI
Age limit: 25 years as on 1st April, 2022
Last Date of Receipt of Application: 21st May, 2022
……………………………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক ডিজেল, ওয়েল্ডার (জি অ্যান্ড ই), ফিটার, টার্নার/মেশিনিস্ট, এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক, ড্রাফটসম্যান মেকানিক্যাল, ড্রাফটসম্যান সিভিল, সার্ভেয়র, কার্পেন্টার, প্লাম্বার, ম্যাসন (বিল্ডিং কনস্ট্রাক্টর), শটফায়ার/ব্লাস্টার (ফ্রেশার), মেট (মাইনস) ফ্রেশার ট্রেডে ৯৬ অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি (এনসিএল) ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ নির্দিষ্ট নিয়মানুযায়ী স্টাইপেন্ড পাওয়া যাবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২১ মে, ২০২২-এর মধ্যে৷
ট্রেড অনুযায়ী যোগ্যতা: (১) ইলেকট্রিশিয়ান: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২২৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(২) ইলেকট্রিশিয়ান: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(৩) মেকানিক ডিজেল: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১১৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(৪) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৪৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(৫) ফিটার: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৪৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(৬) টার্নার/মেশিনিস্ট: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৬৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(৭) এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(৮) ড্রাফটসম্যান মেকানিক্যাল: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(৯) ড্রাফটসম্যান সিভিল: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(১০) সার্ভেয়র: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(১১) কার্পেন্টার: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(১২) প্লাম্বার: মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(১৩) ম্যাসন (বিল্ডিং কনস্ট্রাক্টর): মাধ্যমিক/সমতুল ও সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷ ট্রেনিং পিরিয়ড: ১ বছর৷
(১৪) শটফায়ার/ব্লাস্টার (ফ্রেশার): মাধ্যমিক/সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫৷ ট্রেনিং পিরিয়ড: ২ বছর৷
(১৫) মেট (মাইনস) ফ্রেশার: মাধ্যমিক/সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ৫৷ ট্রেনিং পিরিয়ড: ৩ বছর৷
উল্লেখ্য, ২০১৮ সালের আগে আইটিআই পাশ করা প্রার্থীদের নির্দিষ্ট নিয়মানুযায়ী নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট জমা দিতে হবে এই মর্মে যে, তিনি আগে কখনও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেন নি এবং কোনো কর্মক্ষেত্রে নিযুক্ত ছিলেন না৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করার পূর্বে www.aprrenticeship.gov.in ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে Hindustan Copper Limited,Malanjkhand Copper Project সিলেক্ট করার পর প্রাপ্ত ইউনিক রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করতে হবে৷ দরখাস্ত করতে হবে www.hindustancopper.com ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে ও ইউনিক রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট ও মার্কশিট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), পূর্বোল্লিখিত এফিডেভিট (যদি প্রযোজ্য হয়) ও আধার কার্ডের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং দুটি অতিরিক্ত পাসপোর্ট ছবি একত্রে একটি খামে ভরে তার উপর “Application for Trade Apprentice for Trade ………………” লিখে পাঠাতে হবে এই ঠিকানায়- “Senior Manager (HR), Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil:- Birsa, PO- Malanjkhand, District- Balaghat, Madhya Pradesh-481116”৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে ও লিখিত পরীক্ষার (সম্ভাব্য তারিখ ৩১ জুলাই, ২০২২) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট।
Official Website: www.hindustancopper.com
Official Notification: Click Here





