Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

HHPC RECRUITING 600 EMPLOYEES / প্রতিরক্ষা সংস্থায় ৬০০ কর্মী

Himachal Hill Porter Company is inviting applications for following posts on contractual basis.

Post: Porters, Mates and other civilians, Safaiwala, JCB Operator/Mason

Total Vacancy: 600. (a) Porters – 500 (b) Mates and other civilians – 50 (c) Safaiwala – 10 (d) JCB Operator/Mason

Eligibility: Only Male citizen of India. Medically/Physically fit and should not be suffering from any contagious disease. In possession of Aadhar Card/ Ration Card/ Voter Card/Certificate from village Panchayat. Should not have undergone any imprisonment. Traders like Mason, Artesian Construction, Operators, Carpenters, Electrician, Plumber, Welder, fitter and individuals with knowledge of construction work will be preferred.

Age limit: 18-40 years as on 1 June, 2022.

Salary: Rs. 27,000

Last Date of Online Application: 28/05/2022

………………………………………………….

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা হিমাচল হিল পোর্টার কোম্পানি পোর্টার, মেট অ্যান্ড আদার সিভিলিয়ানস, সাফাইওয়ালা ও জেসিবি অপারেটর/ম্যাসন পদে ৬০০ কর্মী নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ মে, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে৷ আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / গ্রাম পঞ্চায়েত প্রদত্ত সার্টিফিকেট থাকা আবশ্যক৷ কখনও গ্রেফতার হন নি — এই মর্মে স্থানীয় পুলিশ স্টেশন প্রদত্ত সার্টিফিকেট থাকতে হবে৷ ম্যাসন, আর্টিজিয়ান কনস্ট্রাকশন, অপারেটর, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, ফিটার ট্রেডে প্রশিক্ষিতরা এবং কনস্ট্রাকশন ওয়ার্ক বিষয়ক জ্ঞান থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জুন, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদের বিন্যাস: (১) পোর্টার: ৫০০৷ (২) মেট অ্যান্ড আদার সিভিলিয়ানস: ৫০৷ (৩) সাফাইওয়ালা: ১০৷ (৪) জেসিবি অপারেটর/ম্যাসন: ৪০৷ মোট বেতন: ২৭,৯০০ টাকা৷

আবেদনের পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://himachalhillportercompany.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি, আধার কার্ড ও পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ১০০ কেবি সাইজের মধ্যে জেপিইজি / পিএনজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে টেস্ট/ইন্টারভিউ-এর মাধ্যমে৷ ১ জুন থেকে ৪ জুন, ২০২২ ইন্টারভিউ হবে এই ঠিকানায়-Averipatti, Rampur bushar. Distt- Kullu, (HP)৷ আধার কার্ডের অরিজিনাল ও ৩টি প্রত্যয়িত প্রতিলিপি, এসবিআই / পিএনবি পাসবুকের অরিজিনাল ও ২ টি প্রত্যয়িত প্রতিলিপি, ডোমিসাইল সার্টিফিকেট, নিজের ও নিকটতম আত্মীয়র মোবাইল নম্বর, প্রার্থীর ৬ কপি ছবি, প্রার্থী ও নিকটতম আত্মীয়র একত্রে তোলা ৪ কপি ছবি, ক্যারেক্টার সার্টিফিকেট এবং নিকটস্থ পুলিশ স্টেশন প্রদত্ত পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে ইন্টারভিউ-এর জন্য উপস্থিত হতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://himachalhillportercompany.org

Official Notification: Click Here

Apply Online: Click Here

 

Share it :