Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

HSCC (India) Limited Recruitment / এইচএসসিসি ইন্ডিয়া লিমিটেডে ২১ কর্মী

Advt. No. : HSCC/RECT/2021/1

HSCC (India) Limited invites online applications from dynamic and result oriented Professionals for its assignments.

Post: Architecture, Project Management (Civil/Electrical/Mechanical) (include 1 HH).

Eligibility: Post Wise Different.

Age (As on 01.01.2021): (i) Architecture : 24 yrs.

(ii) Project Management : 40 yrs.

Total Vacancy: 21.

(i) Architecture : 1 (U.R).

(ii) Project Management : 20. (U.R 8, S.C 6, S.T 2, OBC 3, EWS 1)

Salary: (i) Architecture : Rs. 30,000/- – 1,20,000/-.

(ii) Project Management : Rs. 29,000/- – 1,10,000/-

Application closing date: 1 February, 2021.

Website: http://www.hsccltd.co.in/ 

………………………………………………………………………..

এইচএসসিসি ইন্ডিয়া লিমিটেড আর্কিটেকচার ও প্রোজেক্ট ম্যানেজমেন্ট  শাখায় ২১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) প্রোজেক্ট ম্যানেজমেন্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল / পিএইচই / এনভায়রনমেন্টাল / ইলেক্ট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২৯,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকা৷

(২) আর্কিটেকচার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ আর্কিটেকচারে গ্র্যাজুয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা৷

প্রতিটি পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.hsccltd.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে —Deputy General Manager (HRM), HSCC (I) Ltd.,E-6 A, Sector -1, Noida (UP)- 201301৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Click Here To Download The Official Notification : Get Details

Share it :