Advt. No. 02/2022
Institute for Plasma Research invites applications for recruitment to the following post.
Post: Multi Tasking Staff
Total Vacancy: 31
Eligibility: Graduate with Computer knowledge.
Age limit: 30 years as on 30.04.2022
Remuneration: Rs. 18,000 plus HRA
Last Date of Online Application: 30.04.2022 till 5:30 pm.
………………………………………….
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ মাল্টি টাস্কিং স্টাফ পদে ৩১ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও, পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ এপ্রিল, ২০২২ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
যোগ্যতা: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে এমএস অফিস ও এমএস ওয়ার্ড সহ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কেন্দ্রীয় আইন অনুসারে বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৩১৷ বেতন: ১৮,০০০ টাকা ও অন্যান্য সুবিধা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে http://www.ipr.res.in/documents/jobs_career.html ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি ২০০ টাকা জমা করার পর পেমেন্ট রিসিপ্ঢ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে অনগ্রসর ও প্রাক্তন সমরকর্মীদের বেলায় কোনো ফি লাগবে না৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি, পেমেন্ট রিসিপ্ঢ (যদি প্রযোজ্য হয়), বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট / সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নি20জের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লিখিত পরীক্ষা হবে গুজরাটের আমেদাবাদ / গান্ধীনগরে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.ipr.res.in/documents/jobs_career.html
Official Notification: Click Here
Apply Online: Click Here





