No: NHDC/HR/RE/23/1
National Handloom Development Corporation Limited invites applications for the following posts.
Post: Management Trainee (Technical) – Commercial
Vacancy: 9
Eligibility: 10th Pass, Diploma in relevant streams
Age limit: 25 years as on 31/01/2023
Pay-scale: Rs. 20,000
Last Date of Online Application: 23/02/2023
Last Date of Receipt of Application: 5/3/2023
……………………………….
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) – কমার্শিয়াল পদে ৯ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে ও প্রিন্ট করা দরখাস্ত পাঠাতে হবে ৫ মার্চ, ২০২৩-এর মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে ও হ্যান্ডলুম টেকনোলজি / টেক্সটাইল টেকনোলজি / টেক্সটাইল কেমিস্ট্রি / কেমিক্যাল টেকনোলজি বিষয়ে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ এমএস অফিস ও ইন্টারনেট-সহ কম্পিউটারের কাজ জানা থাকলে ভালো হয়৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট আইন অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷
স্টাইপেন্ড ও বেতনক্রম: ৩ বছরের ট্রেনিং পিরিয়ডে প্রতি মাসে ২০,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে অফিসার (কমার্শিয়াল) পদে নিয়োগ করা হবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nhdc.org.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি (২ এমবি ফাইল সাইজের মধ্যে), সাদা কাগজে নীল / কালো কালিতে করা সই (২ এমবি ফাইল সাইজের মধ্যে) জেপিজি / পিএনজি ফরম্যাটে স্ক্যান করে এবং শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি (৫ এমবি ফাইল সাইজের মধ্যে) জেপিজি / পিএনজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট ও উল্লিখিত যাবতীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায়-To the Asst. Manager (HR) National Handloom Development Corporation Limited, Wegmans Business Park, 4th Floor, Tower-1, Plot No.3, Sector Knowledge Park-III Surajpur- Kasna Main Road, Greater Noida-201306 (UP)৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.nhdc.org.in
Official Notification: Click Here





