Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

MIDHANI RECRUITS 60 MANAGEMENT TRAINEE & MANAGER / মিশ্র ধাতু নিগমে ৬০ ট্রেনি ও ম্যানেজার

Mishra Dhatu Nigam Limited invites online applications for the following posts.

Post: Mangament Trainee, Assistant Manager, Manager.

Total vacancy: 60.

Eligibility: Post wise different.

Age limit: Post wise different.

Salary:  Post wise different.

Last Date of Online Application: 15 January, 2022b up to 5 pm.

……………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা মিশ্র ধাতু নিগম লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার পদে ৬০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ জানুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ম্যানেজমেন্ট ট্রেনি – মেটালার্জি: কমপক্ষে ৬০% নম্বর সহ মেটালার্জি / মেটিরিয়াল সায়েন্সে বি.ই /বি.টেক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(২) ম্যানেজমেন্ট ট্রেনি – মেকানিক্যাল: কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল / প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৩) ম্যানেজমেন্ট ট্রেনি – ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৪)ম্যানেজমেন্ট ট্রেনি – কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬০% নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৫) ম্যানেজমেন্ট ট্রেনি – সেরামিক ইঞ্জিনিয়ারিং: কমপক্ষে ৬০% নম্বর সহ সেরামিক ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৬) ম্যানেজমেন্ট ট্রেনি – এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন: ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্যাল সায়েন্সে ডিগ্রি পাশ ও ২ বছরের এমএ (আইআর অ্যান্ড পিএম) / এমএসডব্লু (আইআর অ্যান্ড পিএম) / এমবিএ (এইচআর) / এমএসডব্লু  পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৭) ম্যানেজমেন্ট ট্রেনি – সিভিল: কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৮) ম্যানেজমেন্ট ট্রেনি – সেফটি: কমপক্ষে ৬০% নম্বর সহ ইন্ডাস্ট্রিয়াল সেফটি বা সমতুল বিষয়ে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(৯) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – মেটিরিয়ালস ম্যানেজমেন্ট: কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই / বি.টেক পাশ ও এমবিএ (মেটিরিয়ালস ম্যানেজমেন্ট বিষয়ে অগ্রগণ্য) / পিজি ডিপ্লোমা (মেটিরিয়ালস ম্যানেজমেন্ট বিষয়ে অগ্রগণ্য) পাশ হতে হবে৷ আইন বিষয়ে গ্র্যাজুয়েট প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১০) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – কর্পোরেট কমিউনিকেশন: কমপক্ষে ৫৫% নম্বর সহ গ্র্যাজুয়েট ও পাবলিক রিলেশন / জার্নালিজম / মাস কমিউনিকেশনে ডিপ্লোমা পাশ হতে হবে৷ হিন্দি / তেলুগু ভাষা লিখতে ও পড়তে জানা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ৬ বছরের অভিজ্ঞতা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – মেডিক্যাল: এমবিবিএস পাশ ও স্টেট / ইন্ডিয়ান ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – আইটি: কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স  / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১৩) ম্যানেজার – অটোমেশন: কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ৭ বছরের  অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

(১৪) ম্যানেজার – মেকানিক্যাল: কমপক্ষে ৬০% নম্বর সহ মেকানিক্যাল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট কাজে ৭ বছরের  অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদ করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইে www.midhani-india.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://midhani-india.in/

Get detailsClick Here

Share it :