Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

MINISTRY OF DEFENCE HIRING 41 / প্রতিরক্ষা মন্ত্রকে ৪১ কর্মী

Ministry of Defence is inviting applications for recruitment to following posts at IHQ, New Delhi.

PostSteno Gd II, Lower Division Clerk, Tally Clerk, Cook, MTS (Safaiwala), MTS (Watchman), MTS (Messenger), Carpenter, Regular Labourer, Assistant Accountant.

Total Vacancy: 41

Eligibility: Matriculation/HS/Graduate

Age Limit: 18 to 25 years (30 years for Assistant Accountant)

Pay scale: Postwise different.

Last Date of Receipt of Application: 6th March, 2022.

………………………………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইন্টিগ্রেটেড হেড কোয়ার্টার,নিউ দিল্লি স্টেনো গ্রেড-II, লোয়ার ডিভিশন ক্লার্ক, ট্যালি ক্লার্ক, কুক, এমটিএস (সাফাইওয়ালা), অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, এমটিএস (ওয়াচম্যান), এমটিএস (মেসেঞ্জার), কার্পেন্টার, রেগুলার লেবারার  পদে ৪১ জন নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৬ মার্চ, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) লোয়ার ডিভিশন ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরিজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ ও হিন্দিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে৷  বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ১০, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(২) ট্যালি ক্লার্ক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৮, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(৩) স্টেনো গ্রেড-II: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৮০টি শব্দ ডিক্টেশন নেওয়ার এবং কম্পিউটারে ইংরিজিতে ৫০ মিনিট ও হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করার সক্ষমতা থাকতে হবে৷ বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(৪) রেগুলার লেবারার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷  বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(৫) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে ভারতীয় রান্না বিষয়ক জ্ঞান থাকতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(৬) এমটিএস (সাফাইওয়ালা): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(৭) কার্পেন্টার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(৮) এমটিএস (ওয়াচম্যান): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(৯) এমটিএস (মেসেঞ্জার): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা ও ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

(১০) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট: বিকম পাশ হতে হবে ও অ্যাকাউন্টস-এর কাজের ট্রেনিং থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৬ মার্চ, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

উল্লিখিত সব পদে ওবিসি প্রার্থীদের বেলায় ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে ১৫ বছর ও ওবিসি হলে ১৩ বছর) বয়সের ছাড় রয়েছে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে নিম্নে সংযুক্ত বয়ান অনুসারে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে মাধ্যমিক সার্টিফিকেট, জন্ম শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের প্রতিলিপি এবং  সাম্প্রতিককালে তোলা অতিরিক্ত ২টি পাসপোর্ট ছবি ও নিজের নাম ঠিকানা লেখা ২টি খাম (৫ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে পাঠাতে হবে এই ঠিকানায় —“The Commandant,  Embarkation Headquarters, 2nd Floor, Nav Bhavan Building,  10 R Kamani Marg, Ballard Estate, Mumbai-400001৷

প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল / স্কিল টেস্টের (যদি প্রযোজ্য হয়) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

APPLICATION FORMAT

Self attested Passport Size Photograph———

  1. Post applied for : ………………………………………………………….
  2. Name (in block letters) : ………………………………………………..
  3. Father’s Name : ……………………………………………………………

Mother’s Name : ………………………………………………………….

  1. Date of birth : ………………………………………………………………
  2. Age as on (closing date of application) :

………………… Yrs …………………… Months ……………….. Days

  1. Educational Qualification : …………………………………………………………………….
  2. (a) Category(UR/OBC/SC/ST/ESM/EWS/PwD) : ……………………………………..

(b) Category for which applied : ……………………………………………………………..

  1. (a) Correspondence Address : ……………………………………………………………….

……………………………………………………………………………………………………………

……………………………………………………………………………………………………………

(b) Permanent Address : ……………………………………………………………………………….

…………………………………………………………………………………………………………………..

………………………………………………………………………………………………………………….

  1. I Hereby Certify that :-

(a) I am not involved in any criminal case and no proceedings Criminal / Civil are    pending / contemplated against me in any court of law.

(b) The above particulars are true and correct to the best of my knowledge and belief If any particular is found to be incorrect and false at any stage my selection / appointment / services are liable to be terminated without notice.

Date : ………………….                                                  …………………………….

Place : ………………                                                                       (Signature of Applicant)

Share it :