Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NALSA RECRUITS 5 STAFFS IN VARIOUS POSTS / ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটিতে স্টেনোগ্রাফার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট

National Legal Service Authority invites online applications for recruitment to the following posts.

Post: Stenographer Grade D, Assistant Librarian, Jr. Secretariat Assistant.

Total vacancy: 5. Stenographer Grade D: 1, Assistant Librarian: 1, Jr. Secretariat Assistant: 3.

Eligibility: post wise different.

Age: 18 to 27 Years (as on 30.04.2022).

Pay Scale: post wise different.

Last Date of  Online Application: 30th April, 2022 till 10 pm.

……………………………………………………….

ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি স্টেনোগ্রাফার গ্রেড-ডি, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ এপ্রিল, ২০২২ রাত ১০টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টেনোগ্রাফার গ্রেড ডি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷

(২) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ৪ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷

(৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷  শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ২ অনুযায়ী৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nalsa.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (ব্যাঙ্কিং চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website:https://nalsa.gov.in/

Get detailsClick Here

 

Share it :