Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NPCIL RECRUITS 72 IN VARIOUS POSTS / নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে৭২ কর্মী নিয়োগ

Advt. No. NAPS/HRM/01/2021

Nuclear Power Corporation of India Limited invites online applications for the following posts.

Post: Nurse, Stipendary Trainee, Pharmacist, Operation Theater Assistant, Assistant, Steno.

Total vacancy: 72.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Salary:  post wise different.

Last Date of Online Application: 27 December, 2021upto 4 pm.

…………………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীনস্থ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে-এর ইউনিট নারোরা অ্যাটোমিক পাওয়ার স্টেশনে নার্স, স্টাউপেন্ডারি ট্রেনি / সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, স্টাইপেন্ডারি ট্রেনি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো পদে ৭২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ ডিসেম্বর, ২০২১বিকেল ৪টের মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্স-এ: উচ্চমাধ্যমিক পাশের পর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ অথবা বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ নার্সিংয়ের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতেহবে অথবা কোনো আর্মড ফোর্সে নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্লাস থ্রি বা তার বেশি সার্টিফিকেট থাকতে হবে৷ নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ২)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা৷

(২) স্টাইপেন্ডারি ট্রেনি / সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (এসটি /এসএ) (ক্যাট-I): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ প্রার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় থাকতে হবে৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ:মেকানিক্যাল: ৫ (জেনাঃ ৩, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ ইলেকট্রিক্যাল: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ ইলেকট্রনিক্স: ২ (জেনাঃ ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ১৮ মাসের ট্রেনিং হবে৷ প্রথম বছর ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৬,০০০ টাকা স্টাইপেন্ড ও পরবর্তী ৬ মাস প্রতি মাসে ১৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি পদে নিয়োগের পর বেতন হবে ৩৫,৪০০ টাকা৷

(৩) ফার্মাসিস্ট-বি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা পাশ ও ৩ মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷ সেন্ট্রাল / স্টেট ফার্মাসি কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন থাকা আবশ্যক৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা৷

(৪) অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট (টেকনিশিয়ান / বি): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের ১ বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(৫) (ক) স্টাইপেন্ডারি ট্রেনি (এসটি / টিএম) অপারেটর: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সায়েন্স ও ম্যাথমেটিক্স দু’টি বিষয়েই কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে৷ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় থাকতে হবে৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ২)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ২ বছরের ট্রেনিং হবে৷ প্রথম বছর ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১০,৫০০ টাকা স্টাইপেন্ড ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১২,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে টেকনিশিয়ান বি পদে নিয়োগের পর বেতন হবে ২১,৭০০ টাকা৷ (খ) স্টাইপেন্ডারি ট্রেনি (এসটি / টিএম) মেন্টেনার: সায়েন্স ও ম্যাথমেটিক্স দু’টি বিষয়েই কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেক্টরিশিয়ান / ফিটার ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় থাকতে হবে৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ফিটার: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ ইলেকট্রিশিয়ান: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ২ বছরের ট্রেনিং হবে৷ প্রথম বছর ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১০,৫০০ টাকা স্টাইপেন্ড ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১২,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে টেকনিশিয়ান বি পদে নিয়োগের পর বেতন হবে ২১,৭০০ টাকা৷

(৬) অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (এইচআর): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের নূ্যনতম ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(৭) অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (এফ অ্যান্ড এ): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের নূ্যনতম ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(৮) অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (সি অ্যান্ড এমএম): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের নূ্যনতম ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

(৯) স্টেনো গ্রেড ১: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ তোলার গইত থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণের কমপক্ষে ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.npcilcareers.co.in ওয়েবসাইটে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর ৪.৪× ৫.৮ সেমি মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজ) ও ৪.৪× ২.৯ সেমি মাপের সাদা কাগজে করা প্রার্থীর সই (২০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হতে পারে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://npcilcareers.co.in/MainSite/default.aspx

Get details: Click Here

 

 

 

 

Share it :