Advt. No. 8/2022
National Thermal Power Corporation (NTPC) is inviting applications for the following post.
Post: Executive (Combined Cycle Power Plant–O&M), Executive (Operations- Power Trading), Executive (Business Development- Power Trading).
Total Vacancy: 55
Eligibility: Degree in relevant Engineering Streams with working experience.
Age Limit: 35 years as on 8th April, 2022.
Consolidated Pay: Rs. 90,000
Application Fee: Rs. 300 (SC/ST/PWD/XSM/Women are exempted)
Last Date of Online Application: 8th April, 2022.
………………………………………………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি লিমিটেড এক্সিকিউটিভ পদে ৫৫ জন নিয়োগ করবে৷ ৮ এপ্রিল, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ (কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট-ও অ্যান্ড এম): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / মেকানিক্যাল / ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷
(২) এক্সিকিউটিভ (অপারেশনস-পাওয়ার ট্রেডিং): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷
(৩) এক্সিকিউটিভ (বিজনেস ডেভেলপমেন্ট-পাওয়ার ট্রেডিং): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
এককালীন বেতন: ৯০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে careers.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীকে ছবি ও সই আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের বেলায় কোনো দরখাস্ত ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (ইউনিক রেজিস্ট্রেশন নম্বর সহ) ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://careers.ntpc.co.in
Official Notification: Click Here
Apply Online: Click Here





