Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

NTPC HIRING 60 TRAINEES / ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ৬০ ট্রেনি

Advt. No. 07/2022

National Thermal Power Corporation (NTPC) is inviting applications for the following post.

Post: Executive Trainee

Total Vacancy: 60

Executive Trainee-Finance (CA/CMA) – 20

Executive Trainee-Finance (MBA Finance) – 10

Executive Trainee-Human Resources – 30

Eligibility: CA/CMA, MBA, PG

Age Limit: 29 years

Basic Pay: Rs. 40,000

Application Fee: Rs. 300 (SC/ST/PWD/XSM/Women are exempted)

Last Date of Online Application: 21st March 2022.

……………………………………………………….

রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে ৬০ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২১ মার্চ, ২০২২-এর হিসেবে ২৯ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি হলে ১৫ বছর ও ওবিসি-এনসিএল হলে ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ মার্চ, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ ট্রেনি – ফিন্যান্স (সিএ/ সিএমএ): সিএ/ সিএমএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১০, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(২) এক্সিকিউটিভ ট্রেনি – ফিন্যান্স (এমবিএ-ফিন): গ্র্যাজুয়েট ও  ফিন্যান্স-এ স্পেশালাইজেশন সহ কমপক্ষে দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট বা ফিন্যান্স-এ স্পেশালাইজেশন সহ এমবিএ কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) নিয়ে পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷

(৩) এক্সিকিউটিভ ট্রেনি – হিউম্যান রিসোর্সেস: গ্র্যাজুয়েট ও হিউম্যান রিসোর্স / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / পার্সোনেল  ম্যানেজমেন্ট-এ স্পেশালাইজেশন সহ কমপক্ষে দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট বা মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক বা এমএইচআরওডি বা হিউম্যান রিসোর্স-এ স্পেশালাইজেশন সহ এমবিএ কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর (তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ) নিয়ে পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩০ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ২)৷

মূল বেতন : ৪০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি:  অনলাইনে দরখাস্ত করতে হবে careers.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীকে ছবি ও সই আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের বেলায় কোনো দরখাস্ত ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (ইউনিক রেজিস্ট্রেশন নম্বর সহ) ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন সিলেকশন টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Websitecareers.ntpc.co.in

Official Notification: Click Here

Apply Online: Click Here

Share it :