Advt. No. 12/2022
Applications are invited from the eligible candidates for engagement of following post.
Post: Jr. Engineer (Civil), Jr. Accountant, Stenographer Gr.-II, Upper Division Clerk.
Total Vacancy: 7
Eligibility: 12th/Graduation/Diploma in relevant streams
Age limit: 18-27 years as on 23rd May, 2022
Salary: Post wise different.
Application Fee: Rs. 840 (Rs. 500 for female, SC/ST, EWS candidates).
Last Date of Online Application: 23rd May, 2022.
………………………………………
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট অথরিটি জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল), জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার পদে ৭ জন নিয়োগ করবে৷ ২৩মে, ২০২২-এর হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ মে, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টেনোগ্রাফার গ্রেডII: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ কম্পিউটারে শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০ টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(২) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ২ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৩) জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট : কমার্স বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(৪) আপার ডিভিশন ক্লার্ক: যে কোনো বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.nwda.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ৮৪০ টাকা (তপশিলি সম্প্রদায়, আর্থিকভাবে অনগ্রসর ও মহিলা প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি, সই, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি থাকে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.nwda.gov.in
Official Notification: Click Here
Apply Online: Click Here





