Advertisement No.- PHC/03/2022
Patna High Court invites applications for recruitment to the following post.
Post: Library Assistant (Group C post)
Total Vacancy: 20
Eligibility: (i) Intermediate in any discipline from a recognised Board/ University/ Institution. (ii) Diploma in Library Science/ Library & Information Science (from a recognised Institution). (iii) Diploma/ Certificate of at least six month’s course in Computer Application (from a recognised Institution).
Age limit: 18 to 37 years as on 01.01.2022 (Upto 40 years for women)
Pay scale: Rs. 19900 – Rs. 63200
Application Fee: Rs. 1000
Last Date of Online Application: 24.07.2022 till 11:55 pm.
Last Date for Online Fee Payment: 26.07.2022
………………………………
পাটনা হাইকোর্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ সি) পদে ২০ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ জুলাই, ২০২২ রাত ১১টা ৫৫ মিনিট-এর মধ্যে৷
যোগ্যতা: যে কোনো শাখায় ইন্টারমিডিয়েট পাশ হতে হবে, সঙ্গে লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে ডিপ্লোমা পাশ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ মহিলারা ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন৷ টেরিটোরিয়াল আর্মিতে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে বা ন্যাশনাল ক্যাডেট কর্পস প্রদত্ত ‘বি’ সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ: ২০৷ পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা অসংরক্ষিত পদের জন্য আবেদন করতে পারবেন৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.patnahighcourt.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ ২৬ জুলাই, ২০২২-এর মধ্যে দরখাস্ত ফি ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ দরখাস্ত পূরণের সময় সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সাদা কাগজে কালো কালিতে করা সই জেপিজি / জেপিইজি ফরম্যাটে ৫০ কেবি থেকে ৮০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে এবং মাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ও মার্কশিট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে ডিপ্লোমা পাশের সার্টিফিকেট, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র জেপিজি / জেপিইজি / পিডিএফ ফরম্যাটে ১০০ কেবি থেকে ৩০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্টের মাধ্যমে৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার তারিখ ১৬ আগস্ট, ২০২২৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: http://patnahighcourt.gov.in/
Official Notification: click here
Apply Online: click here





