Sports Authority of India is inviting applications for recruitment to the following post on contractual basis.
Post: High Performance Analysts (Biomechanics / Psychologist).
Total Vacancy: 26
Eligibility: Masters in Biomechanics / Psychologist with 2 years of works experience in relevant field.
Age limit: 26 to 35 years as on 30.04.2022
Consolidate Monthly Pay: Rs. 1,05,000
Last Date of Online Application: 30th April, 2022.
………………………..
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হাই পারফরম্যান্স অ্যানালিস্ট (বায়োমেকানিক্স / সাইকোলজি) পদে ২৬ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও, পরবর্তীতে ৫ বছর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: বায়োমেকানিক্স বা সাইকোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি-সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ২৬ (জেনাঃ ১৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১,০৫,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://sportsauthorityofindia.gov.in/saijobs/ ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি আপলোড করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় জন্ম প্রমাণপত্র (মাধ্যমিক সার্টিফিকেট), সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/পাসপোর্ট/ভোটার আইডি), ক্যাটেগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ব্যাচেলরস ও মাস্টার্স ডিগ্রির মার্কশিট, অভিজ্ঞতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://sportsauthorityofindia.gov.in
Official Notification: Click Here





